মূল লেখায় যান
← সব দু‘আসমূহ

কুরআন · নবী-রাসূলদের দু‘আ

নবী-রাসূলদের কুরআনিক দু‘আ

আদম (আ.) থেকে শুরু করে নূহ, ইবরাহিম, মূসা, আইয়ূব, ইউনুস, যাকারিয়া, সুলাইমান, ঈসা (আ.) এবং রাসূল মুহাম্মাদ ﷺ-কে শেখানো নির্বাচিত কুরআনিক দু‘আ এক জায়গায়।

আরবি লেখার আকার
পড়ার সুবিধা
1আদম (আ.) ও হাওয়া (আ.) — তাওবার দু‘আসূরা আল-আ‘রাফ · ৭:২৩

আরবি

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

বাংলা উচ্চারণ

রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন।

অর্থ

হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।

সূত্র: আল-কুরআন ৭:২৩

2নূহ (আ.) — অজানা বিষয়ে চাওয়া থেকে আশ্রয়সূরা হূদ · ১১:৪৭

আরবি

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ

বাংলা উচ্চারণ

রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লী বিহি ইলম; ওয়া ইল্লা তাগফির লী ওয়া তারহামনী আকুম মিনাল খাসিরীন।

অর্থ

হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা আপনার কাছে চাওয়া থেকে আশ্রয় চাই। আপনি ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হব।

সূত্র: আল-কুরআন ১১:৪৭

3নূহ (আ.) — বরকতময় অবতরণের দু‘আসূরা আল-মু’মিনূন · ২৩:২৯

আরবি

رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ

বাংলা উচ্চারণ

রব্বি আনযিলনী মুনযালাম মুবারাকাও, ওয়া আনতা খাইরুল মুনযিলীন।

অর্থ

হে আমার রব, আমাকে বরকতময় স্থানে অবতরণ করান; আপনিই সর্বোত্তম অবতরণকারী।

সূত্র: আল-কুরআন ২৩:২৯

4নূহ (আ.) — নিজের, পরিবার ও মুমিনদের জন্য মাগফিরাতসূরা নূহ · ৭১:২৮

আরবি

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

বাংলা উচ্চারণ

রব্বিগফির লী ওয়া লিওয়ালিদাইয়্যা, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও, ওয়া লিল মু’মিনীনা ওয়াল মু’মিনাত।

অর্থ

হে আমার রব, আমাকে, আমার মা-বাবাকে, মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশকারীদের এবং সব মুমিন নর-নারীকে ক্ষমা করুন।

সূত্র: আল-কুরআন ৭১:২৮

5ইবরাহিম (আ.) ও ইসমাঈল (আ.) — আমল কবুলের দু‘আসূরা আল-বাকারা · ২:১২৭

আরবি

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

বাংলা উচ্চারণ

রব্বানা তাকাব্বাল মিননা, ইন্নাকা আনতাস সামীউল আলীম।

অর্থ

হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সূত্র: আল-কুরআন ২:১২৭

6ইবরাহিম (আ.) — পরিবারকে সালাত প্রতিষ্ঠাকারী করার দু‘আসূরা ইবরাহিম · ১৪:৪০

আরবি

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

বাংলা উচ্চারণ

রব্বিজআলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতী, রব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ।

অর্থ

হে আমার রব, আমাকে এবং আমার বংশধরদের সালাত প্রতিষ্ঠাকারী করুন। হে আমাদের রব, আমার দু‘আ কবুল করুন।

সূত্র: আল-কুরআন ১৪:৪০

7ইবরাহিম (আ.) — নিজের ও মা-বাবার জন্য ক্ষমাসূরা ইবরাহিম · ১৪:৪১

আরবি

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

বাংলা উচ্চারণ

রব্বানাগফির লী ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।

অর্থ

হে আমাদের রব, হিসাব প্রতিষ্ঠার দিনে আমাকে, আমার মা-বাবাকে এবং মুমিনদের ক্ষমা করুন।

সূত্র: আল-কুরআন ১৪:৪১

8ইবরাহিম (আ.) — হিকমাহ ও নেকদের সঙ্গসূরা আশ-শু‘আরা · ২৬:৮৩

আরবি

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

বাংলা উচ্চারণ

রব্বি হাব লী হুকমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।

অর্থ

হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।

সূত্র: আল-কুরআন ২৬:৮৩

9লূত (আ.) — অনিষ্টকারীদের বিরুদ্ধে সাহায্যের দু‘আসূরা আল-আনকাবূত · ২৯:৩০

আরবি

رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

বাংলা উচ্চারণ

রব্বিনসুরনী আলাল কাওমিল মুফসিদীন।

অর্থ

হে আমার রব, অনিষ্টকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন।

সূত্র: আল-কুরআন ২৯:৩০

10ইউসুফ (আ.) — মুসলিম অবস্থায় মৃত্যু ও নেকদের সঙ্গসূরা ইউসুফ · ১২:১০১

আরবি

فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

বাংলা উচ্চারণ

ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালিয়্যী ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ; তাওয়াফফানী মুসলিমাও ওয়া আলহিকনী বিস সালিহীন।

অর্থ

হে আসমান-জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক। মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সঙ্গে মিলিত করুন।

সূত্র: আল-কুরআন ১২:১০১

11মূসা (আ.) — বক্ষ প্রশস্ত ও কাজ সহজ হওয়াসূরা ত্ব-হা · ২০:২৫–২৮

আরবি

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝ وَيَسِّرْ لِي أَمْرِي ۝ وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ۝ يَفْقَهُوا قَوْلِي

বাংলা উচ্চারণ

রব্বিশরাহ লী সদরী, ওয়া ইয়াসসির লী আমরী, ওয়াহলুল উকদাতাম মিল লিসানী, ইয়াফকাহূ কাওলী।

অর্থ

হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করুন, কাজ সহজ করুন এবং জিহ্বার জড়তা খুলে দিন, যেন মানুষ আমার কথা বুঝতে পারে।

সূত্র: আল-কুরআন ২০:২৫–২৮

12মূসা (আ.) — জালিমদের থেকে নাজাতসূরা আল-কাসাস · ২৮:২১

আরবি

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

বাংলা উচ্চারণ

রব্বি নাজ্জিনী মিনাল কাওমিয যালিমীন।

অর্থ

হে আমার রব, আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।

সূত্র: আল-কুরআন ২৮:২১

13মূসা (আ.) — রিজিক ও প্রয়োজনের দু‘আসূরা আল-কাসাস · ২৮:২৪

আরবি

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

বাংলা উচ্চারণ

রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।

অর্থ

হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণই নাযিল করেন, আমি তার মুখাপেক্ষী।

সূত্র: আল-কুরআন ২৮:২৪

14আইয়ূব (আ.) — কষ্ট ও অসুস্থতায়সূরা আল-আম্বিয়া · ২১:৮৩

আরবি

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ

আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমীন।

অর্থ

আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি দয়াশীলদের মধ্যে সর্বাধিক দয়াশীল।

সূত্র: আল-কুরআন ২১:৮৩

15ইউনুস (আ.) — সংকটে তাওহীদ ও তাওবাসূরা আল-আম্বিয়া · ২১:৮৭

আরবি

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা উচ্চারণ

লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন।

অর্থ

আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।

সূত্র: আল-কুরআন ২১:৮৭

16যাকারিয়া (আ.) — নেক সন্তান চাওয়াসূরা আলে ইমরান · ৩:৩৮

আরবি

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

বাংলা উচ্চারণ

রব্বি হাব লী মিল্লাদুনকা যুররিয়্যাতান তয়্যিবাহ; ইন্নাকা সামীউদ দু‘আ।

অর্থ

হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও নেক সন্তান দান করুন। নিশ্চয় আপনি দু‘আ শ্রবণকারী।

সূত্র: আল-কুরআন ৩:৩৮

17যাকারিয়া (আ.) — একাকী না রাখার দু‘আসূরা আল-আম্বিয়া · ২১:৮৯

আরবি

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

বাংলা উচ্চারণ

রব্বি লা তাযারনী ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন।

অর্থ

হে আমার রব, আমাকে একাকী রাখবেন না; আপনিই সর্বোত্তম উত্তরাধিকারী।

সূত্র: আল-কুরআন ২১:৮৯

18সুলাইমান (আ.) — শোকর ও নেক আমলের দু‘আসূরা আন-নামল · ২৭:১৯

আরবি

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

বাংলা উচ্চারণ

রব্বি আওযি‘নী আন আশকুরা নি‘মাতাকাল্লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা, ওয়া আন আ‘মালা সালিহান তারদাহু, ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন।

অর্থ

হে আমার রব, আপনার নিয়ামতের শোকর করার তাওফিক দিন, আপনার সন্তুষ্টির নেক কাজ করতে দিন এবং আপনার রহমতে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন।

সূত্র: আল-কুরআন ২৭:১৯

19সুলাইমান (আ.) — ক্ষমা ও বিশেষ দানের দু‘আসূরা সাদ · ৩৮:৩৫

আরবি

رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَّا يَنبَغِي لِأَحَدٍ مِّن بَعْدِي إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

বাংলা উচ্চারণ

রব্বিগফির লী ওয়া হাব লী মুলকাল লা ইয়ামবাগী লিআহাদিম মিন বা‘দী; ইন্নাকা আনতাল ওয়াহহাব।

অর্থ

হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারও জন্য উপযুক্ত হবে না। নিশ্চয় আপনি মহাদাতা।

সূত্র: আল-কুরআন ৩৮:৩৫

20ঈসা (আ.) — আসমানি খাদ্যের দু‘আসূরা আল-মায়িদাহ · ৫:১১৪

আরবি

اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা রব্বানা আনযিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকূনু লানা ঈদাল লিআওওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাজিকীন।

অর্থ

হে আল্লাহ, হে আমাদের রব, আকাশ থেকে আমাদের জন্য খাদ্যভর্তি খাঞ্চা নাযিল করুন—যা আমাদের প্রথম ও শেষ সবার জন্য আনন্দ এবং আপনার নিদর্শন হবে। আমাদের রিজিক দিন; আপনিই সর্বোত্তম রিজিকদাতা।

সূত্র: আল-কুরআন ৫:১১৪

21রাসূল মুহাম্মাদ ﷺ-কে শেখানো — জ্ঞান বৃদ্ধিসূরা ত্ব-হা · ২০:১১৪

আরবি

رَّبِّ زِدْنِي عِلْمًا

বাংলা উচ্চারণ

রব্বি যিদনী ইলমা।

অর্থ

হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন।

সূত্র: আল-কুরআন ২০:১১৪

22রাসূল মুহাম্মাদ ﷺ-কে শেখানো — শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয়সূরা আল-মু’মিনূন · ২৩:৯৭–৯৮

আরবি

رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ ۝ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ

বাংলা উচ্চারণ

রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতীন, ওয়া আউযু বিকা রব্বি আয় ইয়াহদুরূন।

অর্থ

হে আমার রব, শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই এবং তারা যেন আমার কাছে উপস্থিত না হয়—এ থেকেও আশ্রয় চাই।

সূত্র: আল-কুরআন ২৩:৯৭–৯৮

নোট: বাংলা উচ্চারণ সহায়ক মাত্র। কুরআনের আয়াত সঠিকভাবে শেখার জন্য আরবি তিলাওয়াত ও যোগ্য শিক্ষকের সহায়তা নিন।