মূল লেখায় যান

Study Room লেখা

ওযু ভেঙেছে, নাকি শুধু সন্দেহ হচ্ছে?

বিষয়: · · ·

ওযু ভেঙেছে, নাকি শুধু সন্দেহ হচ্ছে?

ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। হঠাৎ মনে হলো, হয়তো বায়ু বের হয়েছে। আবার নিশ্চিতও নন। এখন নামাজ ছেড়ে আবার ওযু করবেন?

না। শুধু সন্দেহের কারণে ওযু ভেঙে গেছে ধরে নেওয়া হবে না।

রাসূলুল্লাহ ﷺ এর কাছে এমন সন্দেহের কথা বলা হলে তিনি নামাজ ছেড়ে যেতে নিষেধ করেছেন, যতক্ষণ না ব্যক্তি নিশ্চিত হয়। সহিহ মুসলিম, ৩৬১, ৩৬২।

হাদিসে শব্দ শোনা বা গন্ধ পাওয়ার কথা এসেছে নিশ্চিত হওয়ার উদাহরণ হিসেবে। তাই কথাটার অর্থ এই নয় যে শব্দ বা গন্ধ না পেলে ওযু ভাঙবে না। আসল কথা হলো, আপনি নিশ্চিতভাবে ওযু করেছিলেন। পরে কেবল সন্দেহ হলো। সেই সন্দেহ আপনার নিশ্চিত ওযুকে নষ্ট করবে না।

তবে সত্যিই কিছু বের হয়েছে নিশ্চিত হলে বিষয়টা আলাদা। পেশাব, পায়খানা, বায়ু, মযী বা ওয়াদী সামনের বা পেছনের রাস্তা দিয়ে বের হলে ওযু ভেঙে যায়।

মযী আর বীর্যও এক জিনিস নয়। মযী বের হলে জায়গাটি পরিষ্কার করে নতুন ওযু করতে হয়। আর বীর্যের ক্ষেত্রে গোসলের বিধান আসতে পারে। গোসলের বিস্তারিত আমরা আলাদা পর্বে সহজ করে দেখব।

আরেকটি খুব পরিচিত ভুল ধারণা আছে। শরীর বা কাপড়ে নাপাকি লাগা মানেই ওযু ভেঙে যাওয়া নয়। নাপাকি পরিষ্কার করার বিধান আছে, কিন্তু শুধু নাপাকি স্পর্শ করার কারণে ওযু নষ্ট হয়ে যায় না।

রক্ত বের হওয়া, বমি, ঘুম, বিপরীত লিঙ্গের কাউকে স্পর্শ করা বা গোপনাঙ্গ স্পর্শ করার মতো কিছু বিষয়ে ফিকহি মাজহাবগুলোর বিস্তারিত বিধানে পার্থক্য আছে। তাই এগুলো নিয়ে এক লাইনের কোনো পোস্ট দেখে নিজের মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সামনে প্রয়োজন অনুযায়ী এগুলো আলাদা করে আলোচনা করব।

আজকের জন্য শুধু এই কথাটা মনে রাখুন,

নিশ্চিত বিষয়কে শুধু সন্দেহ দিয়ে নষ্ট করবেন না।

আপনি জানেন আপনার ওযু ছিল। হঠাৎ মনে হলো, “ভেঙে গেল নাকি?” শুধু এই মনে হওয়াটাই ওযু ভাঙার প্রমাণ নয়।

এটা জানা বিশেষভাবে দরকার তাদের জন্য, যাদের বারবার ওযু নিয়ে সন্দেহ হয়। প্রতিবার সন্দেহ এলেই নতুন করে ওযু করা শুরু করলে ধীরে ধীরে ইবাদতটাই কঠিন মনে হতে পারে। শরিয়ত আপনাকে অনুমানের পেছনে ছুটতে বলেনি।

ইনশাআল্লাহ, পরের পর্বে দেখব, আমরা এত বছর ধরে ওযু করছি, কিন্তু সহিহ ওযুর জরুরি অংশগুলো ঠিকভাবে আদায় হচ্ছে তো?

ফরজ ইলম সম্পর্কে জানতে নিচের হ্যাশট্যাগে ক্লিক করুন 👇
#আমাদের_ফরজ_ইলম_জানা_জরুরি

মূল Facebook পোস্ট দেখুন →

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।