মূল লেখায় যান

Study Room লেখা

ঘুম থেকে ফজর পর্যন্ত: দিনের শুরুতে কয়েকটি সুন্নাহ

বিষয়: · · ·

ঘুম ভাঙতেই হাতটা কোথায় যায়? অনেকেরই ফোনের দিকে। সময় দেখি, নোটিফিকেশন দেখি, কে কী লিখেছে দেখি। কয়েক মিনিটের মধ্যেই কাজ, মানুষ, খবর আর দুশ্চিন্তা মাথার ভেতর ঢুকে পড়ে। অথচ দিনের প্রথম কয়েকটা মিনিট অন্যরকমও হতে পারে।

রাসূলুল্লাহ ﷺ ঘুম থেকে উঠে বলতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
“আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।”
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর (ঘুমের) পর আবার জীবন দিয়েছেন। আর তাঁর কাছেই পুনরুত্থান।
সহিহ বুখারি ৬৩১২

তারপর ওযু করে ফজরের জন্য প্রস্তুত হওয়া। সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানেই, ফজর। ব্যায়াম, পানি পান, দিনের পরিকল্পনা, তাড়াতাড়ি কাজে বসা, সবই উপকারী হতে পারে। কিন্তু ফরজ সালাত বাদ দিয়ে একজন মুসলিমের সুন্দর সকাল তৈরি হয় না।

ফজরের আগে দুই রাক‘আত সুন্নাহ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তা দুনিয়া ও তার সবকিছুর চেয়েও উত্তম।
সহিহ মুসলিম ৭২৫

এরপর ফজরের ফরজ সালাত। সম্ভব হলে সালাত শেষ করেই ফোনে ফিরে যাবেন না। রাসূলুল্লাহ ﷺ ফজরের পর তাঁর সালাতের জায়গায় সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন।
সহিহ মুসলিম ৬৭০

এই সময়টায় যিকর, দু‘আ, ইস্তিগফার ও কুরআনের সঙ্গে কিছু সময় কাটানো যায়। সকালের সহিহ মাসনূন যিকরগুলোও ধীরে ধীরে অভ্যাস করুন। এর মধ্যে একটি হলো,
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি”
সকাল ও সন্ধ্যায় ১০০ বার বলার বিশেষ ফযিলত সহিহ হাদিসে এসেছে।
সহিহ মুসলিম ২৬৯২

তারপর কাজে যান। পড়াশোনা করুন। সন্তান সামলান। ব্যবসা করুন। নিজের দায়িত্বে ফিরে যান। সবকিছু আগের মতোই থাকবে, শুধু দিনের শুরুটা বদলে যাবে।

ঘুম ভাঙার পর প্রথমেই দুনিয়ার সবকিছু মাথার ভেতর ঢুকতে দেওয়ার বদলে কয়েকটা মিনিট আল্লাহর জন্য রেখে দিলেন। ফোনটা কয়েক মিনিট পরে ধরলেও কিছু হারাবে না। কিন্তু ফজরের সেই শান্ত কয়েকটা মিনিট হারিয়ে গেলে, সেটা আর ফিরে আসবে না।

মূল Facebook পোস্ট দেখুন →

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।