মূল লেখায় যান

Study Room লেখা

বরকতময় জীবন লাভের উপায় | পর্ব ১

বিষয়: · ·

✅বরকতময় জীবন লাভের উপায়: পর্ব ১

‘বরকত’ অর্থ হল কল্যাণ ও প্রাচুর্য। কোন জিনিসে বরকত হওয়ার অর্থ হল, সে জিনিসের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধন ও তার স্থায়িত্ব লাভ। অর্থাৎ কোন জিনিসের ইতিবাচক দিকের গুণগত মান বৃদ্ধি পাওয়াই হচ্ছে সেই জিনিসের বরকত। যেমন টাকা-পয়সার বরকত হওয়ার অর্থ, টাকা-পয়সা মঙ্গল ও কল্যাণের পথে ব্যবহৃত হওয়া। যে কাজে টাকা-পয়সা ব্যয়িত হবে সে কাজের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধিত হওয়া এবং তার মঙ্গলময়তা ও কল্যাণময়তা স্থায়িত্ব লাভ করা। টাকা-পয়সায় বরকত হওয়ার অর্থ পরিমাণে টাকা-পয়সা বেড়ে যাওয়া নয়। তবে কখনো সেভাবেও বরকত সাধিত হতে পারে। খাদ্য-খাবারে বরকত হওয়ার অর্থ খাদ্য-খাবার দ্বারা কাক্সিক্ষত মঙ্গলময়তা ও কল্যাণময়তা অর্জিত হওয়া এবং সেই মঙ্গলময়তা ও কল্যাণময়তার স্থায়িত্ব লাভ করা। জীবনের বয়সে বরকত হওয়ার অর্থ মঙ্গলময় ও কল্যাণময় কাজে জীবনের সময় ব্যয়িত হওয়া এবং অল্প সময়ে অনেক ভাল কাজ করতে পারা। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা কাজের মধ্যে বরকত সাধিত হতে পারে, বরকতময় জীবন গড়ে উঠতে পারে যদি আমরা বরকতময় জীবন গড়ে তোলার লক্ষ্যে নির্দেশিত কুরআন-হাদীসের পন্থাসমূহ অবলম্বন করি। নিম্নে জীবনের বেশ কিছু দিকের বরকত অর্জন করার কুরআন-হাদীস নির্দেশিত পন্থাসমূহ উল্লেখ করা হল।

১. জীবনের সময়ে বরকত অর্জনের পন্থা:

জীবনের সময়ে বরকত অর্জিত হয় নেক আমলের দ্বারা। যে যত বেশি নেক আমল করবে, তার জীবনে তত বেশি বরকত হবে। হযরত ছাওবান রা. কতৃর্ক বর্ণিত এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “নেককাজ ব্যতীত অন্য কিছু বয়সকে বাড়াতে পারে না। দুআ ব্যতীত অন্য কিছু ভাগ্যকে ফেরাতে পারে না, আর মানুষ তার কৃতপাপের কারণে রিযিক থেকে বঞ্চিত হয়” -সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯০; তিরমিযী, হাদীস ২১৩৯

ব্যাখ্যা : দুআ দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, তা ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে -এ কথার অর্থ হল, যে ভাগ্য সম্পর্কে লেখা আছে যে, দুআ করা হলে তা পরিবর্তন হবে, সেগুলোরই পরিবর্তন হয়, নতুবা ভাগ্যের পরিবর্তন হয় না।

তদ্রূপ বয়স বাড়ার ক্ষেত্রেও ব্যাখ্যা এই যে, যদি মহান আল্লাহর পক্ষ থেকে এরূপ লেখা থাকে যে, অমুক নেক আমল করলে বয়স বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে সেই নেক আমল দ্বারা তার বয়স বৃদ্ধি পাবে কিংবা এখানে বয়স বৃদ্ধি পাওয়ার দ্বারা বয়সের মধ্যে বরকত হওয়ার কথা বুঝানো হয়েছে। নেক আমল দ্বারা যিন্দেগির সময়ে বরকত হয়ে থাকে।

মুস্তাদরাকে হাকিমের এক রেওয়ায়াতে আছে, যারা পিতা-মাতার খেদমত করে তাদের বয়সেও আল্লাহ তাআলা বরকত দান করেন।

২. সম্পদে বরকত অর্জনের পন্থা:

সম্পদে বরকত অর্জিত হয় দান সদকা দ্বারা। আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, দ্বীনের কাজে সম্পদ ব্যয় করলে সম্পদে বরকত হয়। এতে সম্পদ কমে না; বরং বাড়ে। এর বিপরীতে অবৈধভাবে সম্পদ উপার্জন করলে সে সম্পদে আল্লাহ পাক বরকত দেন না। কুরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন-

یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَ یُرْبِی الصَّدَقٰتِ.

অর্থাৎ সুদকে আল্লাহ মোচন করে দেন আর দানসদকাকে বৃদ্ধি করে দেন। -সূরা বাকারা : ২৭৬

হযরত আবু হুরায়রা রা. কতৃর্ক বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘সদকা সম্পদকে হ্রাস করে না। ক্ষমা করার দ্বারা আল্লাহ বান্দার ইযযত বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহর উদ্দেশ্যে তাওয়াযু বা বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন।’ -সহীহ মুসলিম, হাদীস ১৫৮৮; জামে তিরমিযী, হাদীস ২০২৯

উপরোক্ত আয়াত ও হাদীস থেকে বুঝা যায় আল্লাহর রাস্তায় দান ও সদকা করা হলে, আল্লাহর রাস্তায় ব্যয় করা হলে, ফরজ ব্যয় হোক বা নফল ব্যয় হোক যে পর্যায়ের ব্যয়ই হোক না কেন তার কারণে সম্পদ কমে না; বরং আল্লাহ পাক সম্পদ বৃদ্ধি করে দেন। কখনো সম্পদের পরিমাণ বৃদ্ধি করে দেন, কখনো সম্পদের বরকত বৃদ্ধি করে দেন। যখন যেভাবে বৃদ্ধি করা আল্লাহ পাক মোনাসিব মনে করেন সেভাবেই বৃদ্ধি করে দেন। এর বিপরীতে যারা সুদ বা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে, তাদের সম্পদকে আল্লাহ বরকতহীন করে দেন। তাদের সম্পদে বরকত হয় না । সম্পদ দ্বারা যে উদ্দেশ্য- সুখ শান্তি অর্জন করা, তা তাদের ভাগ্যে জোটে না।

হযরত আবু হুরায়রা রা. কতৃর্ক বর্ণিত অপর এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যখনই আল্লাহর বান্দাগণ ভোরে উঠে আকাশ থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাও তুমি দাতাকে প্রতিদান। অপরজন বলেন, হে আল্লাহ, দাও তুমি কৃপণকে সর্বনাশ। -সহীহ বুখারী, হাদীস ১৪৪২; মুসলিম, হাদীস ১০১০

এক হাদীসে বর্ণিত হয়েছে: আল্লাহ বলেন যে, হে আদমসন্তান তুমি দান কর আমি তোমাকে দান করব। -সহীহ বুখারী, হাদীস ৪৬৮৪; সহীহ মুসলিম, হাদীস ৯৯৩

🟢অযু করে ঘুমাবো ইন শা আল্লাহ

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।