দ্বীনের পথে নতুন | পর্ব ২
Beginner Starter Pack: কোন বই, কোন course, কোন তাফসীর, কাকে শুনবেন?
আগের পর্বে আমরা বুঝেছিলাম, দ্বীনের পথে নতুন একজন মানুষের সমস্যা অনেক সময় শেখার আগ্রহের অভাব নয়, বরং অতিরিক্ত option। একটা তাফসীর series শুরু করলেন, তারপর আকীদাহর course চোখে পড়ল। কেউ বলল আগে আরবি শিখুন, আরেকজন বলল ফিকহ। এরপর হাদিস, সীরাহ, তাজবীদ, ইসলামি ইতিহাস। কিছুদিন পর ফোনে saved lecture অনেক, বইয়ের তালিকাও বড়, কিন্তু প্রশ্নটা একই থেকে যায়, “আমি আসলে কোন পথে এগোচ্ছি?”
তাই আজ বিশটা বই বা দশটা course-এর তালিকা দেব না। Beginner-এর সবচেয়ে বেশি প্রয়োজন resource-এর সংখ্যা নয়, একটা পরিষ্কার learning system। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
সহিহ মুসলিম, ২৬৯৯a
শুরুতে আপনার Starter Pack খুব ছোট হতে পারে: একটি structured beginner course, একটি নির্ভরযোগ্য বাংলা কুরআন অনুবাদ ও সহজ তাফসীর, একটি সীরাহ বই, সালাত ও প্রয়োজনীয় মাসআলা শেখার জন্য বিশ্বস্ত শিক্ষক এবং একটি notebook। আপাতত এতটুকুই যথেষ্ট।
এখানে নির্দিষ্ট কোনো online course বা প্রতিষ্ঠানের নাম ইচ্ছাকৃতভাবে দিচ্ছি না। কারণ শিক্ষক, syllabus, ভাষা, availability এবং quality জায়গাভেদে বদলায়। বরং এমন কিছু criteria জানা বেশি দরকার, যেগুলো দিয়ে আপনি নিজেই ভালো course চিনতে পারবেন।
প্রথম নীতিটা খুব সহজ: যে জ্ঞান ছাড়া আপনি বর্তমানে নিজের ফরজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন না, সেই জ্ঞান আগে। আপনি এখনও ওযু ও সালাত ঠিকভাবে জানেন না, কিন্তু দীর্ঘ ইসলামি ইতিহাসের lecture দেখছেন, lecture খারাপ নয়, কিন্তু priority ঠিক হয়নি। আপনি ব্যবসা করছেন অথচ লেনদেনের প্রয়োজনীয় হালাল হারাম জানেন না, কিন্তু advanced debate শুনছেন, এখানেও একই সমস্যা। দ্বীনের সব শাখা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সবকিছু এখনই আপনার জন্য সমান জরুরি নয়।
প্রথমে কোন course করবেন?
এমন একটি beginner course বেছে নিন যেখানে অন্তত ঈমান ও তাওহীদের মৌলিক বিষয়, তাহারাহ ও সালাত, দৈনন্দিন প্রয়োজনীয় হালাল হারাম এবং মুসলিম চরিত্রের ভিত্তি শেখানো হয়। Course-টি যেন ধারাবাহিক হয়, Lesson 1 থেকে ধীরে ধীরে এগোয়। শুধু random reminder শুনলে হৃদয় নরম হতে পারে, কিন্তু foundation গড়তে structured learning দরকার।
Course বাছার সময় শুধু বক্তার popularity দেখবেন না। তাঁর শিক্ষাগত পরিচয় স্পষ্ট কি না, কুরআন ও সুন্নাহর দলিল উল্লেখ করেন কি না, কোথায় মতভেদ আছে সেটা দায়িত্বশীলভাবে বোঝান কি না, কঠিন বিষয়ে হুট করে সিদ্ধান্ত দেন কি না এবং তাঁর lesson আপনাকে আমল ও আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায় কি না, এগুলো দেখুন।
Beginner অবস্থায় এমন learning environment থেকে কিছুটা দূরে থাকা ভালো যেখানে ঈমান, ইবাদত ও চরিত্র শেখানোর চেয়ে সারাক্ষণ বিতর্ক, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ, দলাদলি এবং “কে ভুল” এই আলোচনা বেশি হয়। প্রয়োজনীয় সতর্কতা অবশ্যই দ্বীনের অংশ, কিন্তু foundation তৈরি হওয়ার আগেই যদি পুরো learning journey বিতর্কে ভরে যায়, তাহলে আপনি অনেক মতামত জানতে পারেন, অথচ নিজের সালাত ও ঈমানের ভিত্তিই দুর্বল থেকে যেতে পারে।
কুরআন কীভাবে শুরু করবেন?
বাংলা অর্থ অবশ্যই পড়বেন। কিন্তু অনুবাদ আর তাফসীর এক জিনিস নয়। অনুবাদ আপনাকে আয়াতের মৌলিক অর্থের কাছে নিয়ে যায়। তাফসীর সাহায্য করে প্রেক্ষাপট, শব্দের বিস্তৃত অর্থ, অন্য আয়াত ও হাদিসের সম্পর্ক এবং ব্যাখ্যার গুরুত্বপূর্ণ দিকগুলো বুঝতে।
Beginner হিসেবে প্রতিদিন অল্প কয়েকটি আয়াত পড়ুন। বাংলা অর্থ পড়ুন। তারপর একটি সহজ নির্ভরযোগ্য তাফসীর থেকে ব্যাখ্যা দেখুন বা বিশ্বস্ত শিক্ষকের ধারাবাহিক তাফসীর শুনুন। এরপর নিজেকে জিজ্ঞেস করুন, “আজকের আয়াতটা আমার বিশ্বাস, আমল বা চরিত্রে কী শেখাচ্ছে?”
সহজ তাফসীর হিসেবে বাংলা ভাষায় ভালো ও নির্ভরযোগ্য অনুবাদ পাওয়া গেলে তাফসীর আস সা‘দী দিয়ে শুরু করা যেতে পারে। তবে edition ও অনুবাদের মান যাচাই করবেন। কোনো বই আপনার জন্য খুব কঠিন লাগলে সেটা নিয়েই আটকে থাকার প্রয়োজন নেই। সহজ ব্যাখ্যা দিয়ে শুরু করুন, পরে গভীরে যাওয়া যাবে।
আর একটা নিয়ম খুব গুরুত্বপূর্ণ। কুরআন থেকে শিক্ষা ও reflection নেবেন, কিন্তু নিজের মতো করে নতুন ফিকহি বিধান বা জটিল আকীদাহর সিদ্ধান্ত বের করবেন না। আল্লাহ বলেন, “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।”
সূরা আল ইসরা, ১৭:৩৬
ফাতিহা ও তাজবীদ কীভাবে ঠিক করবেন?
এটা শুধু বই পড়ে পুরোপুরি ঠিক করা কঠিন হতে পারে। সূরা ফাতিহা এবং সালাতে প্রয়োজনীয় কিরাআত এমন কারও কাছে শুনিয়ে ঠিক করুন যিনি শুদ্ধ তিলাওয়াত শেখাতে পারেন। সম্ভব হলে সরাসরি, live class বা voice correction-এর মাধ্যমে পড়ুন, যাতে কোথায় উচ্চারণ ভুল হচ্ছে সেটা কেউ ধরিয়ে দিতে পারেন।
শুরুতেই তাজবীদের সব advanced rule শেষ করতে হবে না। কিন্তু সালাতে যে অংশগুলো প্রতিদিন পড়ছেন, বিশেষ করে সূরা ফাতিহা, সেগুলো শুদ্ধ করার চেষ্টা শুরু থেকেই করুন।
সীরাহর জন্য কী পড়বেন?
Beginner-এর জন্য একটি পরিচিত option হলো আর রাহীকুল মাখতূম। বাংলা অনুবাদ পাওয়া যায়। শুরু থেকেই বই শেষ করার race করবেন না। অল্প অল্প পড়ুন এবং ঘটনা মুখস্থ করার বদলে দেখুন রাসূলুল্লাহ ﷺ কষ্ট, পরিবার, মানুষের আচরণ, দাওয়াহ, সিদ্ধান্ত এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলের ক্ষেত্রে কেমন ছিলেন।
তখন সীরাহ শুধু history থাকবে না, আপনার জীবনের guidance হয়ে উঠবে।
হাদিসের ক্ষেত্রে কী করবেন?
শুরুতেই সহিহ বুখারি বা সহিহ মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত নিজে পড়ে সব ব্যাখ্যা বোঝার চেষ্টা করা জরুরি নয়। কিছু হাদিসের প্রেক্ষাপট, ভাষা ও ফিকহি ব্যাখ্যা প্রয়োজন হতে পারে। Beginner-friendly নির্বাচিত হাদিসের ব্যাখ্যামূলক course বা বই দিয়ে শুরু করতে পারেন।
দৈনন্দিন সহিহ যিকর ও দু‘আর জন্য হিসনুল মুসলিম একটি পরিচিত collection। এখানেও এক রাতে অনেক দু‘আ মুখস্থ করার দরকার নেই। একটি শিখুন, জীবনে ব্যবহার করুন, তারপর আরেকটি।
ফিকহ কোথা থেকে শিখবেন?
এখানেই অনেক beginner সবচেয়ে বেশি confused হয়ে যান। একই মাসআলায় একাধিক স্বীকৃত ফিকহি মত দেখতে পারেন। তখন comment section বা ছোট clip দেখে একটার বিরুদ্ধে আরেকটা বেছে নেওয়ার দরকার নেই।
শুরুতে সালাত, পবিত্রতা, সিয়াম এবং আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলাগুলো যোগ্য ও বিশ্বস্ত আলেম অথবা structured fiqh course-এর মাধ্যমে ধারাবাহিকভাবে শিখুন। শুরুতেই প্রতিটি মাসআলার সব মত ও দলিল তুলনা করার প্রয়োজন নেই। আগে নিজের ইবাদত সঠিকভাবে পালন করতে শেখা দরকার। জ্ঞান বাড়লে মতভেদের কারণও ধীরে ধীরে বুঝতে পারবেন।
আপনার অবস্থাও learning plan নির্ধারণ করবে। একজন নারীর জন্য হায়েয ও পবিত্রতার প্রয়োজনীয় মাসআলা জানা জরুরি। ব্যবসায়ী হলে লেনদেন, বিবাহিত হলে দাম্পত্যের হক, সন্তান থাকলে parenting-এর দায়িত্ব, student হলে পড়াশোনা, সঙ্গ, সময় ও পরিবেশে হারাম থেকে নিজেকে রক্ষার বিষয়গুলো relevant। তাই সবার Starter Pack হুবহু এক হবে না।
শিক্ষক নির্ভরযোগ্য কি না বুঝবেন কীভাবে?
Beginner নিজেই একজন আলেমকে সব দিক থেকে যাচাই করতে পারবেন, এমন expectation বাস্তবসম্মত নয়। তবে কিছু বিষয় দেখা যায়। তাঁর শিক্ষাগত পরিচয় ও কার কাছে পড়েছেন সেটা জানা যায় কি না, source উল্লেখ করেন কি না, কুরআন ও সহিহ সুন্নাহকে গুরুত্ব দেন কি না, স্বীকৃত আলেমদের scholarship-এর প্রতি সম্মান আছে কি না, মতভেদের জায়গায় সেটাকে স্বীকার করেন কি না এবং ভুল হলে সংশোধন করার মানসিকতা আছে কি না।
না বুঝলে জিজ্ঞেস করুন। আল্লাহ বলেছেন, “তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো।”
সূরা আন নাহল, ১৬:৪৩
আয়াতটির সরাসরি প্রেক্ষাপট পূর্ববর্তী রাসূলগণ মানুষ ছিলেন কি না সে বিষয়ে, তবে না জানা বিষয়ে জ্ঞানীদের কাছে ফিরে যাওয়ার সাধারণ নীতিও এখান থেকে আলেমরা গ্রহণ করেছেন। তাই “আমি নতুন, বুঝতে পারছি না” বলা কোনো লজ্জার বিষয় নয়।
তাহলে Starter Pack বাস্তবে কেমন হবে?
খুব সাধারণ। একটি beginner course চালু রাখুন। প্রতিদিন অল্প কুরআন অর্থ ও সহজ তাফসীরসহ পড়ুন। সপ্তাহে কয়েকদিন সীরাহ পড়ুন। সালাত, পবিত্রতা এবং আপনার জীবনে এখন প্রয়োজনীয় মাসআলা শিখুন। ফাতিহা একজন যোগ্য ব্যক্তিকে শুনিয়ে ঠিক করুন। প্রশ্নগুলো notebook-এ লিখুন এবং সুযোগ হলে নির্ভরযোগ্য শিক্ষককে জিজ্ঞেস করুন।
একই সময়ে সাতটা বই খুলবেন না। তিনজনের তিনটা course একসঙ্গে করবেন না। প্রতিদিন নতুন playlist save করার বদলে যেটা শুরু করেছেন সেটা শেষ করার অভ্যাস করুন।
প্রথম তিন মাসের একটা simple flow এমন হতে পারে: প্রথম মাসে সালাত, পবিত্রতা ও ফাতিহার ওপর বেশি focus। দ্বিতীয় মাসে ঈমানের ভিত্তি এবং নিয়মিত কুরআন study যোগ করুন। তৃতীয় মাসে সীরাহ ও চরিত্রের structured study যোগ করুন। আগের আমল বন্ধ করে নতুনটা শুরু নয়, বরং আগের foundation-এর ওপর নতুন layer বসবে।
ছয় মাস পরে হয়তো আপনার কাছে অনেক certificate থাকবে না। কিন্তু আপনি জানবেন কেন সালাত পড়েন, কীভাবে পড়েন, আল্লাহ সম্পর্কে আপনার understanding পরিষ্কার হবে, কুরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক তৈরি হবে, রাসূলুল্লাহ ﷺ আপনার কাছে আরও পরিচিত হবেন এবং নিজের চরিত্রের ভুলগুলোও আগের চেয়ে স্পষ্ট দেখতে শুরু করবেন।
এটাই তো ইলমের উদ্দেশ্য। শুধু “আমি জানি” নয়, বরং “যা জানলাম তা আমাকে বদলাচ্ছে।”
দ্বীনের পথে নতুন হলে নিজের প্রথম মাসকে অন্য কারও দশ বছরের journey-এর সঙ্গে compare করবেন না। Social media-তে কেউ আরবি পড়ছে, বড় বড় কিতাব নিয়ে আলোচনা করছে, হয়তো সে বহু বছর ধরে শিখছে। আপনার আজকের দায়িত্ব তার জায়গায় পৌঁছানো নয়। নিজের foundation-এর পরের ইটটা ঠিকভাবে বসানো।
দশটা বইয়ের নাম জানা ইলম নয়, শত lecture save করাও ইলম নয়। আপনার journey শুরু হতে পারে একটা সঠিক ওযু, শুদ্ধ হতে থাকা সূরা ফাতিহা, পাঁচ আয়াত কুরআন বুঝে পড়া এবং শেখা একটা কথা আজই জীবনে প্রয়োগ করা থেকে।
সব শিখে তারপর ভালো মুসলিম হবেন না। শেখার সঙ্গে সঙ্গে বদলাতে থাকুন।
আল্লাহ আমাদের উপকারী ইলম দান করুন, সঠিক শিক্ষক ও নেক সঙ্গ দান করুন, বিভ্রান্তি থেকে হেফাজত করুন এবং শেখা জ্ঞানকে আমলে পরিণত করার তাওফিক দিন। আমিন।
পরের পর্ব: “দ্বীনের পথে নতুন হলে প্রথম ৩০ দিনের বাস্তব routine কেমন হবে?”
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন