মূল লেখায় যান

Study Room লেখা

দু‘আ কবুলের গল্প | পরিচিতি

বিষয়: · · · ·

🌿 নতুন সিরিজ | দু‘আ কবুলের গল্প

আপনার জীবনে কি এমন কোনো দু‘আর গল্প আছে, যা মনে পড়লে আজও আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় হৃদয় ভরে যায়?

হয়তো দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ আপনার জন্য অপ্রত্যাশিতভাবে পথ খুলে দিয়েছেন। কোনো কঠিন সময় থেকে মুক্তি পেয়েছেন, দ্বীনের পথে ফিরে এসেছেন অথবা পরে বুঝেছেন—আপনি যা চেয়েছিলেন, তার চেয়েও কল্যাণকর কিছু আল্লাহ রেখেছিলেন।

এমন কোনো সত্য অভিজ্ঞতা থাকলে Sumaiya Akther Saji আপু কে অথবা NahWa Ad-Deen পেইজের inbox-এ লিখে পাঠান। সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে না। নিজের মতো করে ঘটনাটি জানালেই হবে, আমরা মূল বক্তব্য ঠিক রেখে গুছিয়ে প্রকাশ করব ইন শা আল্লাহ।

ভাই-বোন যে কেউ গল্প পাঠাতে পারবেন। নাম প্রকাশ করতে না চাইলে পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের কারও দু‘আ কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে—আমি দু‘আ করলাম, কিন্তু আমার দু‘আ কবুল হলো না।”
সহিহ বুখারি, হাদিস ৬৩৪০।

আপনার গল্পটি শেয়ার করার মাধ্যমে হয়তো হতাশ কোনো মানুষ আবার দু‘আ শুরু করবে, আল্লাহর প্রতি আশা ফিরে পাবে কিংবা দ্বীনের পথে এগিয়ে আসবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায়, সে সেই কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে।”
সহিহ মুসলিম, হাদিস ১৮৯৩।

📩 আপনার দু‘আ কবুলের গল্প পাঠিয়ে দিন inbox-এ। সঙ্গে শুধু জানাবেন, নাম প্রকাশ করা যাবে নাকি পরিচয় গোপন রাখতে হবে।

দু‘আ কবুলের গল্প
রবের কাছে বলা কথাগুলোর বাস্তব গল্প

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।