মূল লেখায় যান

Study Room লেখা

আজ যে গুনাহটাকে আপনি ঘৃণা করেন, কোনো একদিন সেই গুনাহেই পড়ে যাবেন না—এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন?

বিষয়: · ·

আজ যে গুনাহটাকে আপনি ঘৃণা করেন, কোনো একদিন সেই গুনাহেই পড়ে যাবেন না—এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? আজ যে ভুলটা দেখে বলেন, “আমি হলে কখনো এমন করতাম না”, কাল কোনো পরীক্ষা, দুর্বলতা বা পরিস্থিতিতে আপনিই সেই ভুল করে বসবেন না—তার নিশ্চয়তাও নেই।

মানুষ নিজের আগামীকাল জানে না। নিজের অন্তরও সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। এই কারণেই নবী ﷺ আল্লাহর কাছে এমন একটি দু‘আ করতেন, যেখানে শুধু করা অনিষ্ট নয়, যা করা হয়নি তার অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হয়েছে।

আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ দু‘আ করতেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন শার্রি মা ‘আমিলতু, ওয়া মিন শার্রি মা লাম আ‘মাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই আমি যা করেছি তার অনিষ্ট থেকে এবং যা আমি করিনি তার অনিষ্ট থেকে।

সহিহ মুসলিম: ২৭১৬

এই দু‘আটা নিজের ব্যাপারে খুব বড় একটা সত্য মনে করিয়ে দেয়। আমি যে ভুল করেছি, তার ক্ষতি থেকে বাঁচতেও আল্লাহর সাহায্য দরকার। আবার যে ভুল এখনো করিনি, ভবিষ্যতে যেন তাতে না জড়িয়ে পড়ি, সেখানেও তাঁর হেফাজত দরকার।

আজ ঈমান ভালো আছে বলে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। আজ হারাম থেকে দূরে আছি বলে নিজেকে নিরাপদ ভাবারও সুযোগ নেই। কত মানুষ এমন কাজে জড়িয়ে যায়, যেটা নিয়ে একসময় সে নিজেই বলেছিল, “আমি কোনোদিন এটা করব না।”

তাই নিজের ভালো অবস্থাকে নিজের শক্তি মনে করবেন না। বরং আল্লাহর কাছে চাইবেন, আমার অতীতের ভুলের অনিষ্ট থেকেও আমাকে বাঁচান, আর এমন ভুল থেকেও আমাকে রক্ষা করুন, যা আমি এখনো করিনি।

কারণ আমি আমার আগামীকাল জানি না। আল্লাহ জানেন।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।