মূল লেখায় যান

Study Room লেখা

অপরিচিতকে অনলাইনে উপহার দেওয়ার আড়ালে সম্পর্কের ফাঁদ

বিষয়: · ·

সোশ্যাল মিডিয়ায় ইদানীং একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যা বাহ্যিক দৃষ্টিতে ‘সহযোগিতা’ মনে হলেও এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। কোনো একজন বোন হয়তো কোনো ইসলামিক পেইজের কমেন্টে লিখলেন- “বইটা খুব পছন্দ হয়েছে, কবে যে কিনতে পারব!”

ব্যাস! সাথে সাথেই জনৈক ‘অপরিচিত ভাই’ ইনবক্সে গিয়ে এডমিনকে বলছেন- “উনাকে বইটা আমার পক্ষ থেকে গিফট করে দিন, আমি পেমেন্ট দিচ্ছি। আর জিজ্ঞেস করুন উনার আর কী কী বই লাগবে।” এরপর শুরু হয় বইয়ের সাথে ফুল, চকলেট বিনিময় এবং সবশেষে পারসোনাল চ্যাটিং। প্রতি সপ্তাহে একে অপরকে বই উপহার দেওয়া যেন এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন- ইবলিস কখনো আপনাকে সরাসরি মদ-জুয়া বা শিরকের দাওয়াত দেবে না, সে ‘দ্বীনদারির লেবাস’ পড়িয়ে আপনাকে হারামের দিকে পা বাড়াতে প্ররোচিত করবে।

আল্লাহ তাআলা মুমিনদের চারিত্রিক পবিত্রতা সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন-
হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তবে শয়তান তো তাকে নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। (সূরা আন-নূর, আয়াত: ২১)

অপরিচিত একজন নারীর জন্য আপনার এই অতিরিক্ত ‘দরদ’ কি সত্যিই আল্লাহর জন্য? নাকি শয়তানের বিছানো জালের প্রথম পদক্ষেপ? আল্লাহ তাআলা পরপুরুষের সাথে কথা বলার সময়ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন-
অতএব তোমরা (পরপুরুষের সাথে) কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না, পাছে যার অন্তরে ব্যাধি আছে সে লালায়িত হয়ে পড়ে। আর তোমরা সঙ্গত কথা বলো। (সূরা আল-আহযাব, আয়াত: ৩২)

কেন এটি ভয়াবহ ফিতনা?

দ্বীনি বই আদান-প্রদান করে নিজেদের সম্পর্ককে ‘হালাল’ প্রমাণের চেষ্টা করা হচ্ছে। অথচ গায়রে মাহরামের সাথে অপ্রয়োজনীয় চ্যাট বা ব্যক্তিগত উপহার বিনিময় সরাসরি ফিতনার দরজা খুলে দেয়।

আপনি হয়তো ভাবছেন আপনি সাহায্য করছেন, কিন্তু অবচেতন মনেই আপনি সেই নারীর প্রতি দুর্বল হয়ে পড়ছেন এবং তাকেও আপনার প্রতি আকৃষ্ট করার সুযোগ দিচ্ছেন।

পবিত্রতা ও শালীনতা মুমিনের ভূষণ। যখন এই পর্দা উঠে যায়, তখন ইবাদতের মিষ্টতা হারিয়ে যায়।

সমাধান কী?

ভাইদের প্রতি: আপনার যদি কাউকে সাহায্য করার এতই ইচ্ছে থাকে, তবে নিজের মা, বোন, স্ত্রী বা এলাকার কোনো এতিমখানায় বই দিন। অপরিচিত কোনো নারীর পারসোনাল লাইফে উঁকি দেওয়ার প্রয়োজন নেই।

বোনদের প্রতি: সোশ্যাল মিডিয়ায় নিজের অভাব বা আবেগের কথা প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনার অভাব কেবল আল্লাহর কাছে জানান। কেউ গিফট দিতে চাইলে তা সবিনয়ে প্রত্যাখ্যান করুন। মনে রাখবেন, সস্তা উপহারের বিনিময়ে নিজের ব্যক্তিত্ব আর ঈমান হারানো বুদ্ধিমানের কাজ নয়।

পেজ এডমিনদের প্রতি: এ ধরণের ‘গিফট অফার’ দেখলে দয়া করে কোনো বোনের ব্যক্তিগত তথ্য বা ফোন নম্বর শেয়ার করবেন না। ফিতনা প্রতিরোধে আপনার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আল্লাহ আমাদের এই নতুন প্রজন্মের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরগুলোকে পবিত্র রাখুন এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার তাওফিক দিন। আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।