আজকের ব্যস্ত জীবনে আমরা দুনিয়াবি সব কিছুতেই সময় দিই, কিন্তু নামাজের ক্ষেত্রে গাফেল– কখনো দেরি করি, কখনো একেবারেই ছেড়ে দিই। অথচ নামাজই হলো সেই ফরজ ইবাদত, যা আমাদের দৈনন্দিন জীবনকে শৃঙ্খলিত করে এবং অন্তরকে জীবন্ত রাখে। দুনিয়ার কাজের কোনো শেষ নেই– আজ একটি শেষ হলে কাল আরেকটি শুরু হবে। কিন্তু নামাজ এমন একটি দায়িত্ব, যা কখনো পিছিয়ে দেওয়ার সুযোগ নেই।
আমরা সামান্য দুনিয়াবি লাভের জন্য ঠিকই সময় মেনে চলি, কিন্তু রবের ডাকে সাড়া দিতে অবহেলা করি, অলসতা করি– এটাই আমাদের বড় ব্যর্থতা। তাই এখনই নিজেকে বদলান, নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানান। কারণ এই নামাজই হবে আখিরাতে আমার-আপনার সবচেয়ে বড় আশ্রয়!
লেখা : মাহমুদুল হাছান
মন্তব্য করুন