অত্যধিক গরম বা শীতে পড়ার দুয়া:
বেশি ঠান্ডার সময় এই দুআটি পড়তে পারেন
لَا إِلٰهَ إِلَّا اللهُ، مَا أَشَدَّ بَرْدَ هَذَا الْيَوْمِ، اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنْ بَرْدِجَهَنَّمَ
‘আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই। আজকের ঠান্ডা খুবই তীব্র। হে আল্লাহ! আমাকে জাহান্নামের ঠান্ডা থেকে রক্ষা করুন।’
আবার বেশি গরমের সময় নিম্নোক্ত দুআটি
لَا إِلٰهَ إِلَّا اللهُ، مَا أَشَدَّ حَرَّ هَذَا الْيَوْمِ، اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنْ حَرِّ جَهَنَّمَ
‘আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই। আজকের গরম প্রচন্ড। হে আল্লাহ! আমাকে জাহান্নামের গরম থেকে রক্ষা করুন।’
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, গরমের দিনে যদি কেউ বলে: لا إله إلا الله ما أشد حر هذا اليوم… তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার এক বান্দা আমার কাছে তোমার গরম থেকে আশ্রয় চেয়েছে সুতরাং তুমি সাক্ষী থাক আমি তাকে মুক্তি দিলাম।
আর প্রচন্ড শীতের দিনে যখন বান্দা বলে: لا إله إلا الله ما أشد برد… তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার এক বান্দা আমার কাছে তোমার ‘যামহারির’ (তীব্র ঠান্ডা) থেকে আশ্রয় চেয়েছে সুতরাং তুমি সাক্ষী থাক আমি তাকে মুক্তি দিলাম।
সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, জাহান্নামের ‘যামহারির’ কী? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, একটি ঘর যাতে কাফেরকে ফেলা হয় অতঃপর এর তীব্র ঠান্ডার কারণে তার শরীরের এক অংশ আরেক অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ, হাদিস 306 (وفي الإسناد ضعف ولكن يغتفر مثله في الفضائل)
—- শাইখ মাহবুবুল হাসান আরেফি।
মন্তব্য করুন