মূল লেখায় যান

Study Room লেখা

নামাজ পড়ছি, কিন্তু পবিত্রতাটা ঠিক আছে তো?

বিষয়: · · ·

নামাজ পড়ছি, কিন্তু পবিত্রতাটা ঠিক আছে তো?

সময় হলো। ওযু করলেন, জায়নামাজ বিছালেন, নামাজও পড়ে নিলেন। কিন্তু কখনো কি ভেবেছেন, আমি যে পবিত্রতা নিয়ে নামাজে দাঁড়ালাম, সেটা আসলেই ঠিক ছিল তো?

আমরা ছোটবেলা থেকে ওযু করতে শিখেছি। তাই অনেক সময় মনে হয়, তাহারাতের বিষয়টা তো জানিই। কিন্তু বাস্তবে এমন অনেক অবস্থার মুখোমুখি হই, যেখানে হঠাৎ বুঝতে পারি না কী করতে হবে। কোন কারণে ওযু ভেঙে গেল? কখন শুধু ওযু করলেই হবে না, গোসল করতে হবে? শরীর বা কাপড়ে নাপাকি লাগলে কী করতে হবে? সন্দেহ হচ্ছে ওযু আছে কি না, এখন কী করব?

এসব প্রশ্ন নামাজের বাইরের কোনো আলাদা বিষয় নয়। এগুলো আপনার প্রতিদিনের নামাজের সঙ্গেই জড়িত।

সহজ করে বললে, তাহারাতের একটি দিক হলো ওযু, প্রয়োজন হলে গোসল, আর বিশেষ অবস্থায় তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। আরেকটি দিক হলো শরীর, কাপড় এবং সালাতের জায়গাকে নাপাকি থেকে পবিত্র রাখা।

আল্লাহ ওযু, গোসল ও তায়াম্মুমের বিধান দেওয়ার পর বলেছেন, “আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান।” সূরা আল মায়িদাহ, ৫:৬

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “পবিত্রতা ছাড়া সালাত গ্রহণ করা হয় না।” সহিহ মুসলিম, ২২৪

তাই শুধু নামাজের ভেতরে কী পড়তে হবে জানলেই হবে না। যে পবিত্রতা নিয়ে নামাজে দাঁড়াচ্ছি, সেটাও ঠিকভাবে জানা দরকার। বছরের পর বছর ওযু করছি বলেই যে ওযু ও তাহারাতের প্রয়োজনীয় সব বিষয় ঠিকভাবে জানি, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

ইনশাআল্লাহ, পরের পর্বে শুরু করব খুব পরিচিত একটি প্রশ্ন দিয়ে, কোন কোন কারণে ওযু সত্যিই ভেঙে যায়? আর কোন বিষয়গুলোকে আমরা ওযু ভাঙার কারণ মনে করি, অথচ আসলে তা নয়?

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।