মাঝে মাঝে রাতে একা একা জানালার পাশে দাঁড়ালে নিজের অজান্তেই একটা প্রশ্ন মনের ভেতরে দলা পাকিয়ে ওঠে— ‘আচ্ছা, আকাশ-জমিনের এই বিশাল সাম্রাজ্যের মালিকের কাছে আমার অবস্থানটা ঠিক কোথায়? তিনি কি আমাকে আদৌ ভালোবাসেন, নাকি আমি কেবল তাঁর এক অবহেলিত সৃষ্টি?’
আমরা হন্যে হয়ে মানুষের কাছে নিজের গুরুত্ব খুঁজি। কেউ মেসেজ সিন না করলে কষ্ট পাই, কেউ ইগনোর করলে অপমানে কুঁকড়ে যাই। কিন্তু মহাজগতের রাজাধিরাজের কাছে আমাদের ‘স্ট্যাটাস’ চেক করার কথা কি ভেবেছি কখনো?
ড. রাতিব আন-নাবলুসি একবার চমৎকার একটা মাপকাঠি দিয়েছেন আমাদের। তিনি বলেন, তুমি যদি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু, তবে এক পলক তাকাও তিনি তোমাকে এখন কোন অবস্থায় রেখেছেন!
দেখুন তো, আপনি কি এখন তাঁর যিকিরে মগ্ন?
তবে জানবেন, তিনি স্বয়ং আপনাকে স্মরণ করতে চান।
আপনি কি কুরআনের পাতায় চোখ বুলোচ্ছেন?
তবে বুঝে নিন, মালিক আপনার সাথে একান্তে কথা বলছেন।
তিনি আপনাকে সিজদাহ আর আনুগত্যে ব্যস্ত রেখেছেন মানেই হলো, তিনি আপনাকে নিজের খুব কাছে টেনে নিয়েছেন।
বিপরীত দিকটা একটু ভাবুন তো! যদি দেখেন আপনি সারাদিন দুনিয়ার চাকচিক্য আর মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছেন, তবে ভয় পান; হয়তো আপনি মালিকের কাছ থেকে দূরে ছিটকে পড়েছেন। কারণ, তিনি যখন কাউকে কিছু দিতে চান, তখন তাকে দুয়ার তাওফিক দেন। আপনি কোন কাজে মশগুল, সেটাই বলে দিচ্ছে রবের দরবারে আপনার দাম কতটুকু।
রবের সাথে এই গভীর গোপন সম্পর্কটা মেরামত করার সময় কি তবে আসেনি?
নিজেকে চিনে নেওয়ার আর মালিকের সান্নিধ্য পাওয়ার অমূল্য সব উপদেশ রয়েছে ‘রবের সাথে সম্পর্ক’ বইটিতে। আপনার কাছে এই বইটি আছে তো?
.
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…
মন্তব্য করুন