মূল লেখায় যান

Study Room লেখা

কুরআনে মানুষের দুর্বলতা ও আত্মপরিচয়

বিষয়: · ·

পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা সাধারণভাবে “মানুষ” এর চরিত্র বর্ণনার সময় কিছু “বিশেষণ” ব্যবহার করেছেন।

.

“… মানুষ দুর্বল সৃজিত হয়েছে।”
[সুরা আন নিসা, ২৮]
.
“… নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।”
[সুরা ইব্রাহীম, ৩৪]
.
“… মানুষ বড়ই অকৃতজ্ঞ।”
[সুরা আল ইসরা, ৬৭]
.
“… মানুষ তো অতিশয় কৃপণ।”
[সুরা আল ইসরা, ১০০]
.
“… মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়।”
[সুরা আল কাহফ, ৫৪]
.
“সৃষ্টিগত ভাবে মানুষ ত্বরাপ্রবণ …।”
[সুরা আল আম্বিয়া, ৩৭]
.
“… নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।”
[সুরা আল হাজ্জ্ব, ৬৬]
.
“… নিশ্চয় সে (মানুষ) অত্যাচারী, অজ্ঞ।”
[সুরা আল আহযাব, ৭২]
.
“মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না …।”
[সুরা ফুসসিলাত, ৪৯]
.
“… বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।”
[সুরা আয যুখরুফ, ১৫]
.
“শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে।”
[সুরা আয যুখরুফ, ৩৭]
.
“মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।”
[সুরা আল-মা’আরিজ, ১৯]
.
“… মানুষ কত অকৃতজ্ঞ!”
[সুরা ‘আবাসা, ১৭]
.
“সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে।”
[সুরা আল ‘আলাক্ব, ৬]
.
“নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।”
[সুরা আল আদিয়াত, ৬]
.
“এবং সে (মানুষ) নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।”
[সুরা আল ‘আদিয়াত, ৮]
.
“নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।”
[সুরা আল আসর, ২]

_______

ওয়াল্লাহি, এরপরেও মানুষ অহংকার করে!
এরপরেও মানুষ নিজেকে প্রশংসিত মনে করে!
এরপরেও মানুষ নিজেকে ধনবান, স্বাধীন ও অনির্ভরশীল মনে করে!
.
“হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।”
[সুরা আল ফাতির, ১৫]
.
#আফসোস!

Mohammad Javed Kaisar ভাইয়ের টাইমলাইন থেকে।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।