মূল লেখায় যান

Study Room লেখা

মন্দ দিন, মন্দ সঙ্গী ও মন্দ প্রতিবেশী থেকে আশ্রয়ের দুআ

বিষয়: ·

রাসূলুল্লাহরﷺ প্রতিটি দুআই অসাধারণ। আসলে জীবনে যা চাওয়া দরকার আর যা থেকে আশ্রয় পাওয়া দরকার খেয়াল করলে দেখা যাবে যে সে সব কিছুই যেন তাঁর দুআ সমূহে পাওয়া যায়। আমার এমনই একটা পছন্দের দুআ হচ্ছে:
.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ يَوْمِ السُّوءِ، وَمِنْ لَيْلَةِ السوءِ، وَمِنْ سَاعَةِ السُّوءِ، وَمِنْ صَاحِبِ السُّوءِ، وَمِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامَةِ
.
{আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন ইয়াউমিস (মিঁইয়াওমিস) সূ, ওয়া মিল লাইলাতিস সূ, ওয়া মিন সাআতিস সূ, ওয়া মিন সা-হিবিস সূ, ওয়া মিন জারিস সূ ফী দারিল মুক্বামাহ}
.
“হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাইছি মন্দ দিন থেকে, মন্দ রাত থেকে, মন্দ সময় থেকে, মন্দ সঙ্গী থেকে এবং স্থায়ী আবাসে মন্দ প্রতিবেশী থেকে”। [১]
.
এখানে মন্দ দিন দ্বারা এমন দিন উদ্দেশ্য যেদিন কোনো মুসিবত হয় বা কোনো বিপদ সংঘটিত হয় বা কোনো গাফলতপূর্ণ দিন, [২] বিশেষভাবে হাশরের দিন। [৩]
.
[১) ইমাম তাবারানী (রাহ.), আল মু’জামুল কাবীর, হা: ৮১০; শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান- সহীহুল জামি, হা: ১২৯৯;
২) ইমাম মুনাউই (রাহ.), ফাইদ্বুল কাদীর: ২/১৩৯;
৩) আমীর সানআনী (রাহ.), আত তানউইর শাহরুল জামিঈস সগীর: ৩/১৫৬]]

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।