আবু দারদা (রাদ্বি.) বলেন— তিনটি বিষয় আমাকে হাসায় এবং তিনটি বিষয় আমাকে কাঁদায়।
আমাকে হাসায় :
১. ওই ব্যক্তির অবস্থা দেখে, যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে অথচ মৃ*ত্যু তাকে খুঁজছে।
২. ওই ব্যক্তির অবস্থা দেখে, যে মৃ*ত্যুর ব্যাপারে উদাসীন, অথচ মৃ*ত্যু তার ব্যাপারে উদাসীন নয়।
৩. ওই ব্যক্তির অবস্থা দেখে, যে মুখ খুলে হাসে, অথচ সে জানে না তার রব তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট।
আর আমাকে কাঁদায় :
১. মৃ*ত্যুর পর আখিরাতে যে ভয়ানক বিষয়াদি অপেক্ষা করছে— এই ভাবনা।
২. মৃ*ত্যুর কারণে আমল করার সুযোগ বন্ধ হয়ে যাবে— এই চিন্তা।
৩. আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে হবে, জানা নেই, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে নাকি জা*হান্নামে নিক্ষেপের।
[সূত্র : আল-বায়ান ওয়াত-তাবয়ীন, ৩/১৫৭]
মন্তব্য করুন