মূল লেখায় যান

Study Room লেখা

কল্যাণকর জীবন, ঈমান ও আল্লাহর সাক্ষাতের দুআ

বিষয়: ·

কোনো খাদককে যদি বুফেতে ছেড়ে দেয়া হয় আর সময় দেয়া হয় কম তাহলে সে যেমন বিপাকে পড়ে যায় তেমনি মাঝেমধ্যে হাদিসের দুআগুলো পড়তে গিয়ে এমন বিপাকে পড়ি। পড়তে পড়তে সেসব দুআ সামনে আসে। এত এত অসাধারণ দুআ আমাদের জাওয়ামিউল কালিম নবী আলাইহিস সালাম শিখিয়ে গেছেন যে কোনটা রেখে কোনটা পড়ি অবস্থা হয়ে যায়!

তেমনই একটা দুআ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এই দুআতে নাই কী!

اللهمَّ بعِلْمِكَ الغيبَ وقُدْرَتِكَ عَلَى الخلَقِ ، أحْيِني ما علِمْتَ الحياةَ خيرًا لِي ، وتَوَفَّنِي إذا عَلِمْتَ الوفَاةَ خيرًا لي ، اللهمَّ إِنَّي أسألُكَ خشْيَتَكَ في الغيبِ والشهادَةِ ، و أسأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا والغضَبِ ، وأسألُكَ القصدَ في الفقرِ والغِنَى ، وأسألُكَ نعيمًا لَا ينفَدُ ، و أسالُكَ قرَّةَ عينٍ لا تنقَطِعُ ، وأسألُكَ الرِّضَى بعدَ القضاءِ ، وأسألُكَ برْدَ العيشِ بعدَ الموْتِ ، وأسألُكَ لذَّةَ النظرِ إلى وجهِكَ ، والشوْقَ إلى لقائِكَ في غيرِ ضراءَ مُضِرَّةٍ ، ولا فتنةٍ مُضِلَّةٍ ، اللهم زيِّنَّا بزينَةِ الإيمانِ ، واجعلنا هُداةً مهتدينَ

হে আল্লাহ! আপনার গায়েবের জ্ঞান এবং সৃষ্টির উপর আপনার কুদরতের উসিলায় আমি আপনার কাছে ফরিয়াদ করছি মাওলা! যতদিন আপনি আমার জিন্দেগী আমার জন্য কল্যাণকর জানেন ততদিন আমাকে জীবিত রাখুন। আর যখন আপনি মওতকে আমার জন্য উত্তম জানবেন তখন আমাকে মৃত্যু দিয়ে দিন। ইয়া আল্লাহ! আমি আপনার কাছে গোপনে ও প্রকাশ্যে আপনার তাক্বওয়া চাই। সন্তুষ্টি ও রাগ উভয় অবস্থায় সত্য কথা বলার তাওফিক চাই। দারিদ্র্য ও স্বচ্ছলতা উভয় অবস্থায় মধ্যপন্থা ও সংযম চাই। আমি আপনার কাছে এমন নিআমত চাই যা কখনো শেষ হবে না। এমন চোখের শীতলতা চাই যা কখনো বিচ্ছিন্ন হবে না। আমি আপনার ফয়সালার পরে সন্তুষ্ট থাকার তাওফিক চাই এবং মৃত্যুর পরে শান্তিময় জীবন চাই। আমি আপনার দীদারের যওক্ব এবং আপনার মুলাকাতের আকাঙ্ক্ষা চাই এমন অবস্থায় যেখানে কোনো ক্ষতিকর কষ্ট নেই এবং কোনো বিভ্রান্তিকর ফিতনা নেই। আয় আল্লাহ! আমাদেরকে ঈমানের সৌন্দর্যে সুশোভিত করুন এবং আমাদেরকে হিদায়াতওয়ালা পথপ্রদর্শক বানান।

[সুনানে নাসাঈ ১৩০৫]

এই দুআটা কে করছেন জানেন! আমাদের নিয়ামত দেনেওয়ালা রহীম ও কারীম রবের কাছে তার প্রেমাস্পদ আমিনার বুলবুল মুহাম্মদ রাসূলুল্লাহ করছেন!

এই দুআতে নাই কী! এই দুআ তিনি করছেন যেন তার উম্মত শিখে যায় কীভাবে মালিকের কাছে হাত পাততে হয়। কীভাবে এমন আযীমুশ শান দেনেওয়ালার কাছে হাত পাতলে কত বড় বড় জিনিস চাইতে হয়। দেনেওয়ালা শিখিয়ে যাচ্ছেন তার মাহবুবের মাধ্যনে আনেওয়ালা উম্মতকে কীভাবে আমরা চাইব।

প্রত্যেকটা শব্দে কি নিদারুন প্রেমময় শৈলী! কি নিখুঁত ছন্দোবদ্ধতা! যেন এক উচ্ছল ঝর্ণার ফোয়ারা চৌচির যমিনের বুকে ছলকে ছলকে ফেটে পড়ছে। সিক্ত করে যাচ্ছে কাতর আশিকের হৃদয় প্রেমের ফোয়ারায়।

এত সুন্দর শব্দ কীভাবে হয়!

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!
.
.
~ Ammarul Hoque (Hafi.)

@qalbunsaleem19

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।