মূল লেখায় যান

Study Room লেখা

মুসা (আ.)-এর যাত্রা থেকে অধ্যবসায়ের শিক্ষা

বিষয়: · ·

জীবনে সাফল্যের মূলমন্ত্র কী?

পথের শেষ দেখেই তবেই থামা!

উত্তরটা ভালকরে বোঝার জন্যে মুসা আ.-এর কাছে যেতে হবে! বড়ই দৃঢ়প্রতিজ্ঞ মানুষ ছিলেন। বনী ইসরায়েলের মতো বেয়াড়া একটা জাতিকে সামলে-সুমলে রেখেছেন। তিনি একটা কাজ ধরলে, শেষ না দেখে ছাড়তেন না!

খিজিরের সাথে দেখা করতে যাচ্ছেন! অত্যন্ত বিপদসংকুল পথ। সুদীর্ঘ ক্লান্তিকর পথযাত্রা। জনবিরল উপকূলীয় অঞ্চল। সফরসঙ্গী তরুণ! ইউশা ইবনুন নূন আ.। ওস্তাদের সাথে বের হয়েছেন। পথশ্রমে শ্রান্ত!
-আর কত হাঁটব?
-যতদূরই হোক, (لَا أَبْرَحُ) আমি চলতেই থাকব!
-এভাবে কতক্ষণ?
-গন্তব্যে (حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ) দুই সাগরের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত!
-ওখানে যদি বাঞ্ছিত মানুষ না মেলে?

তাহলে আর কি (أَمْضِيَ حُقُبًا) বছরের পর বছর চলতে থাকব (কাহফ ৬০)।

আল্লাহু আকবার! আল্লাহর নবীগন এমন অসাধারণ কেন হন! তাদের সবকিছুই আলাদা!

থেমে থাকা চলবে না!
আমি চলতেই থাকব!
ইং শা আল্লাহ!

যতই বাধা আসুক! আগের তুলনায় সতর্ক হবো, তবে পথচলা থামানো যাবে না! ইং শা আল্লাহ

✍️ উস্তায আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।