মানুষ গুনাহগার। ভুলপ্রবণ। এই গুনাহ আবার দুই প্রকার। ১. লাযিম। ২. মুতাআদ্দি।
১. এমন গুনাহ, যা অন্যকে ইফেক্ট করে না। কেবল নিজের সাথেই সম্পর্কিত।
২. এমন গুনাহ, যা অন্যকে ইফেক্ট করে।
প্রথম প্রকার গুনাহের চেয়ে দ্বিতীয় প্রকার গুনাহের ক্ষতি, প্রভাব ও ভয়াবহতা—সবই বেশি। গুনাহ না হওয়ার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট থাকা জরুরি। মুতাআদ্দি গুনাহ যেন না হয়—এ-ব্যাপারে সতর্ক থাকা আরও বেশি জরুরি।
নবীজির তো কোনো গুনাহ ছিল না। এমন কথা কল্পনা করাও গুনাহ। তবু, রাসূলুল্লাহ ﷺ প্রতিদিন সকাল-সন্ধ্যা গুনাহ ঢেকে রাখার জন্য নিয়ম করে দুআ করতেন। নবীজি পড়তেন—
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي
“হে আল্লাহ! আপনি আমার গোপন ত্রুটি/গুনাহসমূহ ঢেকে রাখুন, এবং আমার সকল ভয়-ভীতি ও দুশ্চিন্তা থেকে আমাকে নিরাপত্তা দান করুন।” [সুনানু আবি দাউদ : ৫০৭৪]
আল্লাহ তায়ালা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন এবং নিজেদের কৃত গুনাহের জন্য নিয়মিত তাওবা করার তাওফিক দান করুন।
.
.
~ মাহমুদ সিদ্দিকী
মন্তব্য করুন