মূল লেখায় যান

Study Room লেখা

জান্নাতের পথের কষ্ট ও জাহান্নামের প্রলোভন

বিষয়: · ·

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“আল্লাহ যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন, তখন জিবরাঈল (আ.)-কে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, ‘যাও, জান্নাত এবং এর অধিবাসীদের জন্য আমি যা প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো।’

জিবরাঈল (আ.) গিয়ে জান্নাত এবং এর নেয়ামতসমূহ দেখলেন। এরপর ফিরে এসে বললেন, ‘আপনার ইজ্জতের কসম! যে কেউ এর (সুখের) কথা শুনবে, সে অবশ্যই এতে প্রবেশ করতে চাইবে।’

তখন আল্লাহর নির্দেশে জান্নাতকে ‘মাকারেহ’ (কষ্টকর ও অপছন্দনীয় বিষয়) দিয়ে ঘিরে দেওয়া হলো। এরপর আল্লাহ বললেন, ‘আবার যাও এবং দেখে এসো।’

জিবরাঈল (আ.) পুনরায় গিয়ে দেখলেন যে, জান্নাত কষ্টকর বিষয় দিয়ে ঘেরা। তিনি ফিরে এসে বললেন, ‘আপনার ইজ্জতের কসম! আমার ভয় হচ্ছে যে, (এত বাধা পেরিয়ে) এখন হয়তো কেউই এতে প্রবেশ করতে পারবে না।’

এরপর আল্লাহ বললেন, ‘এবার জাহান্নামের দিকে যাও এবং এর অধিবাসীদের জন্য যা প্রস্তুত রেখেছি তা দেখে এসো।’

তিনি গিয়ে দেখলেন জাহান্নামের আগুন একটির ওপর আরেকটি আছড়ে পড়ছে (ভয়াবহ উত্তাল)। ফিরে এসে তিনি বললেন, ‘আপনার ইজ্জতের কসম! এর (ভয়াবহতার) কথা যে শুনবে, সে কখনোই এতে প্রবেশ করবে না।’

তখন আল্লাহর নির্দেশে জাহান্নামকে ‘শাহওয়াত’ (নফসের কামনা-বাসনা ও প্রলোভন) দিয়ে ঘিরে দেওয়া হলো। এরপর আল্লাহ বললেন, ‘আবার যাও এবং দেখে এসো।’

তিনি পুনরায় গিয়ে দেখলেন যে, তা প্রলোভন দিয়ে ঘেরা। ফিরে এসে তিনি বললেন, ‘আপনার ইজ্জতের কসম! আমার আশঙ্কা হচ্ছে যে, (প্রলোভনের কারণে) এখন আর কেউই তা থেকে রক্ষা পাবে না, বরং সবাই এতে প্রবেশ করবে।’”

(সূত্র: সুনানে আবু দাউদ,তিরমিযী,নাসাঈ)
সূত্র সুনান আবু দাউদ ৪৭৪৪।

জান্নাত এমন সব জিনিস দিয়ে ঘেরা যা মানুষের মন সহজে করতে চায় না। যেমন: কনকনে শীতে ফজরের নামাজ, দান-সদকা, ধৈর্য ধারণ এবং হারাম থেকে বেঁচে থাকা। এধরণের “কষ্ট” সহ্য করলেই জান্নাতে পৌঁছানো সম্ভব।

জাহান্নাম এমন সব প্রলোভন দিয়ে ঘেরা যা মানুষের মন খুব দ্রুত গ্রহণ করে। যেমন: সুদ-ঘুষ, পরনিন্দা, বেহায়াপনা ও আলস্য। মানুষ এই সাময়িক আনন্দের মোহে পড়েই মূলত জাহান্নামের পথে পা বাড়ায়।

জিবরাঈল (আ.)-এর সেই ‘আশঙ্কা’ আমাদের জন্য একটি সতর্কবার্তা। দুনিয়ার মোহ ত্যাগ করে কষ্টকর হলেও আল্লাহর আনুগত্যের পথে চলাই হলো প্রকৃত সফলতা।

© সালমান ফারসি

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।