মূল লেখায় যান

Study Room লেখা

নির্ধারিত রিজিক ও হালাল চেষ্টা

বিষয়: · ·

রিযিক, সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আপনার নিকট আসবেই আসবে।

একটা ভাতের দানা, কিংবা এক ঢোক পানিও যদি আপনার রিযিকে থাকে, তাহলে সেটা না খেয়ে আপনার মৃত্যু হবে না।

আর রিযিকে যদি না থাকে, তাহলে হাতের নাগালে এসেও হাত ফসকে ছুটে যাবে। শত চেষ্টা, আহাজারি, কষ্ট করেও সেটা পাবেন না। এটা মেনে নেয়ার নামই ঈমান।

রাসুল ﷺ বলেন:

لَنْ تَمُوتَ حَتَّى تَسْتَكْمِلَ رِزْقَهَا أَلَا فَاتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ
অনুবাদ : কেউই রিযক পরিপূর্ণভাবে ভোগ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সাবধান! তোমরা আল্লাহকে ভয় কর এবং ধনসম্পদ উপার্জনে উত্তম নীতি অবলম্বন কর। (বায়হাকি: শুআবূল ঈমান ১০৩৭৬)
সূত্র সুনান ইবন মাজাহ ২১৪৪।

রিযিক অনেক সময় দেরিতে আসে। তাই হতাশ হওয়া যাবে না। তাড়াহুড়ো করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। অপেক্ষা করতে হবে।

রাসুল ﷺ বলেন :

وَلَا يَحْمِلَنَّكُمُ اسْتِبْطَاءُ الرِّزْقِ أَنْ تَطْلُبُوهُ بِمَعَاصِي اللَّهِ فَإِنَّهُ لَا يُدْرَكُ مَا عِنْدَ اللَّهِ إِلَّا بِطَاعَتِهِ

অনুবাদ : কাঙিক্ষত রিযক পৌছার বিলম্বতা যেন তোমাদেরকে আল্লাহর অবাধ্য হতে উদ্বুদ্ধ না করে। কেননা আল্লাহর কাছে যা নির্ধারিত রিযক আছে তা আল্লাহর আনুগত্য ছাড়া অর্জন করা যায় না।(সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭০০)
সূত্র আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) এর বর্ণনা।

আব্দুল্লাহ আল মনসুর

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।