মূল লেখায় যান

Study Room লেখা

তাহাজ্জুদের নিঃশব্দ সময়ে অন্তরের প্রশান্তি

বিষয়: · ·

কখনো এমন হয়েছে— মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, এরপর আর না ঘুমিয়ে উঠে সুন্দরভাবে অজু করলেন। চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে। আপনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে। কয়েক রাকাআত নামাজ শেষে জায়নামাজে বসে ধীরে ধীরে যিকির-ইস্তেগফার পাঠ করলেন কিছুক্ষণ। এরপর দু’হাত তুলে আল্লাহর কাছে বুকের ভেতর জমে থাকা সব দুঃখ, সব কষ্ট, সব চাওয়া এবং কাউকে বলতে না পারা কথাগুলো বলতে বলতে দু’চোখ বেয়ে অশ্রু ঝরল, আর আপনার হৃদয়টা ধীরে ধীরে হালকা হয়ে এলো। তখন হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেছেন।

সত্যি বলতে সেই মুহূর্তের প্রশান্তি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা শুধু তারাই অনুভব করতে পারবেন, যাদের জীবনে অন্তত একবার হলেও এমন একটি রাত এসেছে।

আহ্! তখন হৃদয়টা কেমন যেন হালকা হয়ে যায়। মনে হয়, বুকের ওপর চাপা পড়ে থাকা বিশাল এক পাথর যেন সরে গেছে। যে কষ্টগুলো কাউকে বলতে পারিনি, সেগুলো রবের কাছে বলে দেওয়ার পর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে।
ঠিক তখনই মনে হয়– এই অবস্থাতেই যদি মৃ*ত্যু এসে যায়, তবে কতই না সৌভাগ্যের হতো! সিজদার ঘ্রাণমাখা একটি রাত, চোখে তাওবার অশ্রু, ঠোঁটে ইস্তিগফার, আর হৃদয় ভরা রবের প্রতি ভালোবাসা– একজন মুমিনের জন্য এর চেয়ে সুন্দর বিদায় আর কী হতে পারে?

হয়তো দুনিয়ার সমস্যাগুলো তখনও থেকে যায়, কিন্তু হৃদয়ের ভেতর এমন এক প্রশান্তি নেমে আসে– যেন দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টিতে শুকিয়ে যাওয়া মাটি সজীব হয়ে উঠেছে!

লেখা : মাহমুদুল হাছান

#সীরাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।