ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন,
এক ব্যক্তি জনৈকা নারীকে বিবাহ করলেন। যখন বিয়ের রাতে নারীটি তার ঘরে আসলেন, তখন তিনি দেখলেন যে তাঁর স্ত্রী ভয়াবহ গুটিবসন্তের রোগে আক্রান্ত। তখন লোকটি হঠাৎ বললেন: ‘আমার চোখে কেমন যেন সমস্যা করছে।’ কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন: ‘আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে!’
এভাবেই দীর্ঘ বিশ বছর কেটে গেলো। সেই নারী মারা গেলেন, অথচ এই সময়টুকুতে তিনি কখনোই জানতে পারেননি যে, তার স্বামী আসলে সুস্থ চোখের অধিকারী ছিলেন।
যখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এমনটি করেছিলেন? তখন তিনি উত্তর দিলেন: ‘আমি এই বিষয়টি সহ্য করতে পারছিলাম না যে, তার শারীরিক খুঁতগুলো আমি দেখতে পাচ্ছি-আর এটা চিন্তা করে সে কষ্ট পাচ্ছে।’
.
تزوج رجل بامرأة. فلما دخلت عليه رأى بها الجدري. فقال: اشتكيت عيني. ثم قال: عميت. فبعد عشرين سنة ماتت. ولم تعلم أنه بصير. فقيل له في ذلك. فقال: كرهت أن يحزنها رؤيتي لما بها
— [ মাদারিজুস সালিকিন (২/৩২৬ পৃষ্ঠা) ]
মন্তব্য করুন