ইবনুস সাম্মাক (রহিমাহুল্লাহ) বলেছেন:
“মৃত ব্যক্তিরা মৃত্যুর কারণে কাঁদে না; বরং তারা কাঁদে হারিয়ে যাওয়া সুযোগের অপূরণীয় আফসোসে। আল্লাহর কসম! তারা এমন এক জগৎ (দুনিয়া) ছেড়ে এসেছে, যেখান থেকে পরকালের জন্য কোনো সম্বল সংগ্রহ করেনি; আর তারা প্রবেশ করেছে এমন এক জগতে (আখিরাতে), যার জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসেনি।
যারা চলে গেছে, তাদের জন্য আর কোনো মুহূর্ত অবশিষ্ট আছে? আর আমাদের জন্যই-বা কতটুকু সময় বাকি রয়েছে?
আল্লাহর কসম! যে ব্যক্তি এ বিষয়টি গভীরভাবে চিন্তা-ভাবনা করে, তার জন্য উপযুক্ত হলো—নিজ জন্মভূমির মোহ ত্যাগ করা, সঙ্গী-সাথীদের থেকে নিজেকে দূরে রাখা এবং মূল্যবান হোক বা তুচ্ছ—সব ধরনের পার্থিব আসক্তি পরিত্যাগ করা।”
(আল-আকিবাহ ফী জিকরিল মউত-৪৬)
আল-হাফিজ আব্দুল হক আল-ইশবিলি
মন্তব্য করুন