মূল লেখায় যান

Study Room লেখা

অন্যের ঘরে প্রবেশের অনুমতি ও গোপনীয়তার আদব

বিষয়: ·

পুরুষরা অন্যের ঘরে উঁকিঝুঁকি দেবে না

পুরুষরা যদি কারও ঘরে প্রবেশ করতে চায় তাহলে ঘরবাসীর নিকট অনুমতি নিয়ে প্রবেশ করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

তিনবার অনুমতি প্রার্থনা করবে। অনুমতি পেলে ভালো। অন্যথায় ফিরে যাবে।'(১)

অনুমতি এ জন্য চাইবে যাতে আগন্তুক হঠাৎ এসে ঘরের নারীদের বা পুরুষদের অশোভনীয় অবস্থায় দেখে না ফেলে। এ সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণিত হয়েছে,

একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চিরুনি দিয়ে মাথা চুলকাচ্ছিলেন। সে সময় কেউ একজন এসে উঁকিঝুঁকি দিতে লাগল। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং বললেন, আমি যদি টের পেতাম তাহলে তার চোখ ফুঁড়ে দিতাম। তার কি জানা নেই যে:অনুমতি চাওয়ার বিধান রাখাই হয়েছে যাতে দৃষ্টি না পড়ে যায়।(‘২)

এ কথাও স্মরণ রাখতে হবে যে, অনুমতি প্রার্থনাকারী সোজা ঘরের দরজা বরাবর দাঁড়াবে না; বরং ডানে-বামে সরে দাঁড়াবে। অনুরূপভাবে দরজা বা জানালা দিয়ে ঘরের ভেতর উঁকিঝুঁকি করাও নিষেধ। বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

‘যদি কোনো লোক অনুমতি ছাড়া তোমার দিকে উঁকি মারে আর তখন তুমি তার প্রতি কংকর ছুড়ে তার চোখ উপড়ে ফেলো, এতে তোমার কোনো অপরাধ হবে না।(৩)

এ থেকে বোঝা যায় যে, অন্যের ঘরে উঁকি মারা কত বড় অপরাধ। অনেক যুবক নিজের বাসার ছাদে বসে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের ছাদের নারীদের এভাবে দেখতে থাকে যেন এক হাত দূরত্বের কাউকে দেখছে। এরূপ করাও হারাম।
বই এখন যৌবন যার পৃষ্ঠা:১৯৩-১৯৪
(১)তিরমিযী ২৬৯০
(২)সহীহ মুসলিম ২১৫৬
(৩)সহীহ মুসলিম ২১৫৮
কার্টেসীঃ ইকরা-Design
@hopedesigncloud

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।