মূল লেখায় যান

Study Room লেখা

কষ্ট পেরিয়ে জান্নাতের আশায় এগিয়ে চলা

বিষয়: · ·

আপনি এই মুহূর্তে যে কষ্ট এবং দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, অবশ্যই জেনে রাখুন এ কষ্টগুলো চিরস্থায়ী নয়। যদিও মাঝে মাঝে মনে হয় “এর শেষ কোথায়?” কিন্তু বিশ্বাস করুন, অবশ্যই এর শেষ আছে। এবং আজকে বিষয়টা যত খারাপ লাগছে, পাঁচ দিন পরে আর এত খারাপ লাগবে না।

চিরস্থায়ী সুখ খোঁজার জায়গা কিন্তু দুনিয়া কখনোই নয়। এই যে আপনি ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এর বিনিময়ে আল্লাহ খুশি হয়ে একদিন আমাদেরকে জান্নাত দিবেন বলে আশা রাখি।

জান্নাতে আমাদের প্রথম পা রাখার সাথে সাথে আমরা দুনিয়ার জীবনে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। তখন পিছনে ফিরে তাকালে নিজেরাই মনে মনে হাসবো, “আহারে কত তুচ্ছ বিষয় নিয়ে কতই না দুশ্চিন্তা করেছি! অথচ আমার রব আমাকে খুশি করে দিলেন আলহামদুলিল্লাহ …”

এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলুন?

সেই আনন্দের জন্য সবটুকু শক্তি নিয়ে দুনিয়াতে ধৈর্য ধরে যাব ইন শা আল্লাহ। অসম্ভব লাগলেও করব ইনশাআল্লাহ। আসলে আমি যতটুকু সম্ভব হতে দিব, ততটুকুই সম্ভব।

আমাদের মানসিক শক্তি অনেকটা ইলাস্টিকের মত। যত আমি টানবো, তত ই বড় হবে। আবার সময়মতো গুটিয়ে নিতে হবে যেন অতিরিক্ত চাপ পড়ে ছিঁড়ে না যাই‌। কখন গুটিয়ে নিতে হবে এবং কখন টানতে হবে এই প্রজ্ঞা টা পাওয়া যাবে কুরআন থেকে, আল্লাহর কাছ থেকে, রসূল (সা) এর জীবনের গল্প গুলো থেকে, ইসলাম নিয়ে ইখলাসের সাথে পড়াশোনা চালিয়ে গেলে …

যতই দিন যাচ্ছে বুঝতে পারছি, জান্নাতে পা রাখার জন্য ব্যাকুলতা কেন বাড়ছে ..

আল্লাহ আমাদের সবার জন্য কবুল করে নিন,‌ একসাথে জান্নাতুল ফেরদৌসে যেন থাকতে পারি ….

#রাইটিং_থেরাপি
©️ শারিন

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।