নামাজ,রোজা যেমন ফরজ পর্দাও ফরজ। এ বিধান জানার পর ও পর্দা করবো-করবো বলে করা হচ্ছেনা তাই না?
পর্দার শুরুর প্রথম পদক্ষেপ হলো শাইতানের ফাঁদ কে অগ্রাহ্য করে শুরু করে দেওয়া। অনেক চিন্তা আসবে, অনেক ভাবনা আসবে সবকিছুতে অগ্রাহ্য করে প্রথম পদক্ষেপ নেওয়া। বাকি রাস্তা আল্লাহ নিজেই সহজ করে দিবেন। কারণ এটাই আল্লাহর ওয়াদা। আপনি এক বিঘাত আগালে আল্লাহ এক হাত আগাবেন।
সদ্য দ্বীনে ফেরার পর পর্দা শুরু করলেও বিভিন্ন ব্লগার কিংবা মিডিয়ার প্রভাবে পর্দার বিধানে হরেক রকম ভুল হয়ে বসে। ভুলগুলো আমার দ্বারাও হয়েছে। সেই ভুলগুলোকে শুধরানোর মাধ্যমেই এই লিখা,আশা করি আমার মতো হুট করে দ্বীনে ফেরা বোনদের পর্দা শুরু করার সময় ভুল ভ্রান্তির বেড়াজালে পড়তে হবেনা। আসুন শুরু করি-
দেহের পর্দাকে আমরা ২ ভাগে ভাগ করে নেই প্রথমেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
১.ঘরের বাহিরের পর্দা,
২.ঘরের পর্দা।
প্রথমে আমরা বাহিরের পর্দা নিয়ে আলোচনা করবো। বাহিরের পর্দা কেমন হবে তা একটু পয়েন্ট আউট করি-
১.শুধুমাত্র সতর ঢাকা মানেই পর্দা নয়। পর্দা মানে সৌন্দর্যকে লুকানো। আল্লাহ বলেন,মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে (সূরা নূর)। তাই পর্দার পোশাক হতে হবে সৌন্দর্যকে লুকিয়ে রাখার মতো।
২. পর্দার পোশাকের ক্ষেত্রে রঙচঙে জামা বাদ দিয়ে বোরকা, হিজাব,নিকাব,খিমার-স্কার্ট, জিলবাব এসবের দিকে ঝুকতে হবে। একটি জামা পরে হিজাব গায়ে নিলেই তা শারিয়াহ পর্দা হবেনা। জামার ক্ষেত্রে শরীরের গঠন বুঝে যাওয়া খুব ই সহজ। তাই গঠন বোঝা যাবেনা এমন কাপড় পর্দার জন্য বেছে নিতে হবে। কাপড়টাও হতে হবে একটু ভারী।
৩.পোশাক বিবেচনায় আমি বোরকাকে বেছে নিলেও জাকজমক বোরকাকেও পরিপূর্ণ পর্দা ভাবতাম,যা লোকচক্ষুকে আকর্ষণ করে। অথচ পর্দার পোশাকের রঙের ক্ষেত্রে এমন রঙ বেছে নিতে হবে যা অন্যের চোখকে কম আকর্ষণ করে। বিশেষ করে লাল, হলুদ, গোলাপি, কমলা এই রঙগুলো বেছে নিবোনা। এছাড়াও বিভিন্ন সিকোয়েন্স এর কাজ করা বোরকা বাজারে পাওয়া যায়, এগুলোকেও এড়ানোর চেষ্টা করবো। আল্লাহ আমাদের সৌন্দর্য প্রকাশ না করতে বলেছেন। যে কাপড় আমাকে অন্য ১০ জনের আগে পুরুষের চোখে ফেলে তা কি আমার সৌন্দর্য লুকাতে সক্ষম?
৪. হিজাবের ক্ষেত্রে চেষ্টা করবো এমন হিজাব বেছে নেওয়ার যা আমাকে মোটামুটি কভার করে। ওড়না হিজাব পড়লেও চেষ্টা করবো লম্বা ও চওড়াটা যেন বেশি হয়। হিজাব এমনভাবে কখনোই পরবোনা যেগুলোতে বুক-পিঠ-ঘাড় ঢাকেনা। আমি মাথা ঢাকলাম তবে আমার আওরাহ ঢাকলোনা তবে তা যথাযথ পর্দার পোশাক হবেনা।
৫. নিকাবের বেছে নেবার ক্ষেত্রে এমন ধরণের নিকাব বেছে নিবো যেটায় আমার সাচ্ছন্দ্য লাগে, আমি পরতে পারবো নির্দ্বিধায়। তবে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে- নিকাবের উদ্দেশ্য হলো আমার চেহারার সৌন্দর্য কে ঢেকে রাখা। তাই এমন নিকাব আমি পরবোনা যা আমার চেহারাকে না ঢেকে বরং অর্ধেকাংশ কিংবা বেশি উন্মুক্ত রাখছে।
৬.পর্দার পোশাকের বিশেষ শর্ত হলো- তা যেন আমাদের সতর ঢেকে রাখে। এমন কাপড় কখনোই পর্দার পোশাক হিসেবে বিবেচনা হবেনা যেগুলো পরিধান করলে হাত বা পায়ের বেশ কিছু অংশ বেরিয়ে থাকে। তাই ফুল কভারেজ কাপড় বেছে নিবো।
৭.পর্দার পোশাকের আরেকটি বৈশিষ্ট্য হলো- এটা শরীরের সাথে লেগে থাকবেনা কিংবা কাপড় এত পাতলা হবেনা যেটি পরিধান করলে ভিতরের ড্রেস দেখা যায়। তাই পর্দার পোশাক ঢিলেঢালা এবং কিছুটা মোটা হতে হবে। তবে এত মোটা নয় যা আমি পরতেই কষ্ট পাচ্ছি।
৮. ইদানিং অনেক বোরকা রয়েছে এত ফিটিং হয় যে আকৃতি বোঝা যায়,অথচ পর্দার পোশাকের বিশেষ বৈশিষ্ট্য হলো তা আকৃতি পেশ করবেনা।
তাহলে কি কি শর্ত দাড়ালো?
• সৌন্দর্যকে লুকানো পোশাক
• লোকচক্ষুকে আকর্ষণ কম করে এমন পোশাক
• বেশি পাতলা কিংবা বেশি মোটা নয়
• শরীরকে ঢেকে রাখে ও আকৃতি বোঝা যায়না।
• আরামদায়ক ও ঢিলেঢালা
এবার ঘরের অভ্যন্তরে পর্দার ব্যাপারে আসি। ঘরের বাহিরে পর্দা করা যতটুকু সহজ হয়, ঘরের পর্দা করা তার থেকে কয়েকগুণে কঠিন। আমরা যেমন আশা করি হুট করে আমার অন্তর যেমন পরিবর্তন হয়েছে, তেমনি সকলের অন্তরও পরিবর্তন হয়ে যাবে; এটা ভুল। সকলে আমার পরিস্থিতি বুঝবে এটা আশা করাটাও ভুল। তাই হিকমাহের সাথে প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করাই সবথেকে সেফ জোন।
১.বাসায় পর্দার ক্ষেত্রে আমি সবথেকে বেশি যেই কথাটা শুনি তা হলো— পর্দার পরিবেশ নেই। আপুরা আমরা ননপ্রাক্টিসিং পরিবারে লালিত হয়ে কিভাবে আশা করি যে কেউ এসে আমাকে পরিবেশ করে দিয়ে যাবে! যদি পরিবেশ করতে হয় তবে আমাকেই তা করতে হবে৷ পরিবেশ নেই বলে আমি যে অযুহাত নিজেকে দেই তা কি আল্লাহকে দিতে পারবো?আমার থেকে অনেক কঠিন পরিস্থিতিতে থাকা বোনেরা পর্দা করছেন,আমি কেন পারবোনা?
২.বাসায় পর্দার ক্ষেত্রে নন মাহরাম খিমার বানিয়ে নেওয়া হলো সবথেকে ভালো অপশন। খিমার বানাবো লম্বা করে হাটুর নিচ অবধি। এটি পরিধান করলে আমার পরিস্থিতি অনুযায়ী আমি মুখ খুলে রাখতে পারবো, ঢাকতেও পারবো। এক্ষেত্রে সুতি তবে খুব বেশি পাতলা নয় এমন কাপড় ব্যবহার করা ভালো অপশন। লিলেন কাপড়েও খিমার বানানো যেতে পারে, তবে গরমে তা পরিধান করা সহজ হবেনা।
৩.বাসার পরিবেশ সহজ হবে যখন আমার পরিবার আমার পর্দার ব্যাপারে কনসার্ন হবে।
এক্ষেত্রে বারংবার তাদেরকে পর্দার গুরুত্ব বোঝানো যেতে পারে। কুরআনিক রেফারেন্স দেওয়া যেতে পারে। যেমন: সুরা আহযাবের ও সূরা নূরের পর্দার ও ননমাহরাম এর আয়াতগুলো। তবে এটার জন্য তর্কে যাবোনা,সাধারণের থেকে অধিক নম্র স্বরে বুঝাবো। তারা এগ্রেসিভ হলে আমি চুপ থাকবো সাথেই দু’আ করে যাবো।
৪.পর্দার ক্ষেত্রে পরিবার অনুকূলে না আসলে পরিস্থিতি কঠিন থাকবে। তবে এই পরিস্থিতিতে পারিবারকে রাগীয়ে না তুলে বরং নরম এবং অনড় থাকতে হবে। এমন হতে হবে যে আমি নরম থাকবো তাদের প্রতি কিন্তু পর্দার ক্ষেত্রে ছাড় দিবোনা।
৫.পরিবারের যে মানুষটা আমাকে সবথেকে স্নেহ করে সেই মানুষকে বোঝানোর ক্ষেত্রে আহ্লাদ করে, মিষ্টি জেদ করে আমার পর্দার ব্যাপারে সহজ করার চেষ্টা করবো। তাকেই পরিবারের অন্যদের সাথে কথা বলতে বলবো, পরবর্তীতে তিনিই পরিবারের অন্যদের কাছে সহজ করবেন ইন শা আল্লাহ।
৬.পরিবারের ছোটদের পর্দার অভ্যাস গড়বো এবং নন-মাহরাম মেইনটেইন এর বিষয়ে তাগাদা দিবো ইন শা আল্লাহ। তাহলে আমি-আপনি যে পরিক্ষায় পরেছি,পরবর্তী প্রজন্ম এ পরিক্ষায় পরবেনা।
৭. পর্দার ক্ষেত্রে ছাড় দিলে আজীবন দিতে হবে তাই এ বিষয়ে বাবার বাড়ি হোক কিংবা শশুরবাড়ি ছাড় দেওয়া যাবেনা। আমার পরিবারের অবস্থান আমি সবথেকে ভালো উপলব্ধি করবো তাই আমাকে নিজেকেই হিকমাহের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে।
শেষকথা,
পর্দা ফরজ বিধান একে অগ্রাহ্য করার মতো সাধ্য আমার নেই। দ্বিতীয়ত আমার পর্দা এমন হবে যেন তা শুরু জায়েজ না জায়েযে না থাকে বরং আমার পর্দা হবে উত্তম তাক্বওয়ার উদাহরণ!
মন্তব্য করুন