মূল লেখায় যান

Study Room লেখা

সুখে শুকর, দুঃখে সবর: মুমিনের কল্যাণ

বিষয়: · ·

কখনো কখনো মানুষের জীবনে বিপদ আসে। অধিকাংশ মানুষ বিপদকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। আবার যখন সুখের দিন আসে, মানুষ সেটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে।

কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সুখ-দুঃখ উভয় অবস্থাই মানুষের জন্য ইতিবাচক। প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ঈমানদারের বিষয়টি আশ্চর্যজনক। তার সকল কাজই কল্যাণকর। ঈমানদার ছাড়া অন্য কোনো মানুষের এ সৌভাগ্য নেই।

তার যদি আনন্দ বা সুখকর কোনো বিষয় অর্জিত হয়, তাহলে সে আল্লাহর শোকর আদায় করে, ফলে তার কল্যাণ হয়। আর যদি তাকে কোনো বিপদ-মুসিবত স্পর্শ করে, তাহলে সে ধৈর্য ধরে, এতেও তার কল্যাণ হয়।’
সূত্র সহিহ মুসলিম ২৯৯৯।

ইসলাম মানুষের ভালো ও মন্দ সকল অবস্থার একটি ইতিবাচক পারপাস দিয়েছে। এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। তাকে ধ্বংসাত্মক কাজ, অনুভূতি ও আচরণ থেকে রক্ষা করে।

সাংসারিক জীবনের কথাই চিন্তা করুন। স্বামী-স্ত্রী অনেক স্বপ্ন নিয়ে একটা সংসার জীবন শুরু করে। কিন্তু সংসার শুরুর পর পরস্পরের অনেক বিষয়ই খারাপ ও অপছন্দ লাগতে পারে।

ইসলাম এই জায়গাতেও একজন মুমিনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আশা প্রদান করেছে। কিন্তু আমরা সমাজে দেখি, এই জায়গায় সামান্য নেতিবাচক চিন্তার কারণে সংসারে অনেক অশান্তি তৈরি হয়। এমনকি এক সময় সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَعَاشِرُوۡهُنَّ بِالۡمَعۡرُوۡفِ ۚ فَاِنۡ كَرِهۡتُمُوۡهُنَّ فَعَسٰۤی اَنۡ تَكۡرَهُوۡا شَیۡئًا وَّ یَجۡعَلَ اللّٰهُ فِیۡهِ خَیۡرًا كَثِیۡرًا.
‘তোমরা তাদের সাথে সদ্ভাবে বসবাস করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে, তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন।’ [সুরা নিসা, আয়াত ১৯]

পজিটিভ মাইন্ডসেট বই থেকে – ইফতেখার সিফাত

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।