সালমান রা. বলেন, তিনটি বিষয় আমাকে হাসায় আর তিনটি বিষয় আমাকে কাঁদায়। আমাকে হাসায়—
১. ওই ব্যক্তির অবস্থা—যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে, অথচ মৃত্যু তাকে খুঁজছে।
২. ওই ব্যক্তির অবস্থা—যে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে আছে, কিন্তু মৃত্যু তার ব্যাপারে উদাসীন নয়।
৩. ওই ব্যক্তির অবস্থা—যে দাঁত বের করে মুখ খুলে হেসে থাকে, অথচ তার জানা নেই আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট।
আর আমাকে কাঁদায়—
১. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সঙ্গীসাথিদের বিদায় ঘটা।
২. মৃত্যুর বিভীষিকা এবং
৩. এমন অবস্থায় আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হওয়া যে, জানা নেই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নাকি জান্নাতে।
[মাওয়ায়েজে সাহাবা : ৩২৫]
মন্তব্য করুন