মূল লেখায় যান

Study Room লেখা

আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ের সঙ্গে দান

বিষয়: · ·

আমাদের দান করতে হবে বেশি বেশি।
দান করার ব্যাপারে নম্র, নমনীয় ও উদার হতে হবে।
সৎ ইচ্ছায়, মন থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে।

আমাদের এটা ভেবে সম্মানিত বোধ করা উচিত—
আল্লাহ আমাকে দান করার তাওফিক দিয়েছেন।
আমি মুগ্ধ হবো এই ভেবে—
আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমি সেই আল্লাহর জন্যই দিচ্ছি।
আল্লাহু আকবার!

আর আনন্দিত হওয়া উচিত এই ভেবে যে, এর মাধ্যমে হয়তো কারও প্রয়োজন পূরণ হবে, কারও কষ্ট কিছুটা কমবে, কারও মুখে হাসি ফুটবে, আর সবচেয়ে বড় কথা—আল্লাহর কাছে আমার জন্য একটি সাদকায়ে জারিয়ার দরজা খুলে যেতে পারে।

দান কোনো বোঝা নয়; দান হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া।
দান করলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে।
দানকারী কখনো ছোট হয় না; বরং আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়।

তাই দান করার সময় অহংকার নয়, বিনয় থাকা উচিত।
কারও উপকার করে তাকে ছোট ভাবা নয়, বরং মনে রাখা উচিত—
সে মানুষটি আমার দানের প্রয়োজনীয় মাধ্যম নয়; বরং সে আমার আখিরাত গড়ার একটি সুযোগ।

আজ যদি আল্লাহ আমাকে দেওয়ার অবস্থানে রাখেন, তাহলে এটা আমার যোগ্যতার কারণে নয়; এটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ।
আর কাল আমি নিজেও কারও সাহায্যের প্রয়োজন হতে পারি।

তাই যতটুকু পারি, আন্তরিকভাবে দান করি।
কম হোক, কিন্তু ইখলাসের সাথে হোক।
মানুষ দেখানোর জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়—
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।

হে আল্লাহ, আমাদের অন্তরকে দানের জন্য প্রশস্ত করে দিন।
আমাদের সম্পদে বরকত দিন।
আমাদের দানগুলো কবুল করুন এবং এগুলোকে আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিন।
আমীন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।