মূল লেখায় যান

Study Room লেখা

ওযু আছে। সময়ও হয়ে গেছে। তাড়াহুড়ো করে একটা টি শার্ট পরে সালাতে দাঁড়িয়ে গেলেন। রুকুতে গিয়ে জামাটা একটু উঠে গেল।…

বিষয়: ·

ওযু আছে। সময়ও হয়ে গেছে। তাড়াহুড়ো করে একটা টি শার্ট পরে সালাতে দাঁড়িয়ে গেলেন। রুকুতে গিয়ে জামাটা একটু উঠে গেল। সিজদায় পেছনের অংশ আরও ওপরে উঠল। সালাম ফেরানোর পর হঠাৎ মনে হলো, “আচ্ছা, আমার সালাতটা ঠিক হলো তো?”

এই প্রশ্নটা অনেকেরই আসে। অথচ সালাতের আগে পোশাকের দিকে আমরা যতটা তাকাই, তার বেশিরভাগই হয় “কেমন দেখাচ্ছে” সেটা দেখার জন্য। “সালাতের জন্য ঠিক আছে কি না” সেটা দেখার জন্য নয়।

সালাতে দাঁড়ানোর আগে ৬টি বিষয় একবার মিলিয়ে নিন।

১. যে অংশ ঢাকা ফরজ, সেটা সত্যিই ঢাকা আছে তো?
হানাফি ফিকহে পুরুষের নাভির নিচ থেকে হাঁটুসহ অংশ আওরাহ। নারীর ক্ষেত্রে সালাতে মুখ ও হাত ছাড়া শরীর ঢাকা থাকতে হবে। পায়ের বিষয়ে মাজহাবভেদে মতভেদ আছে। তাই নিজের অনুসৃত নির্ভরযোগ্য ফিকহ অনুযায়ী আমল করবেন। কথা খুব সহজ, সালাতজুড়ে যে অংশ ঢাকা ফরজ, সেটা ঢাকা থাকতে হবে।

২. কাপড় পবিত্র তো?
প্রস্রাব, রক্ত বা অন্য নাজাসাহ কাপড়ে লেগে থাকলে বিষয়টি হালকা করে দেখার নয়। তবে প্রতিটি সামান্য দাগ দেখেই আতঙ্কিত হওয়ারও দরকার নেই। নাজাসাহর ধরন, পরিমাণ এবং পরিস্থিতি অনুযায়ী ফিকহি বিস্তারিত আছে। আর শুধু সন্দেহ হলেই কাপড়কে নাপাক ধরে নেবেন না। নিশ্চিত পবিত্রতা শুধু সন্দেহে নষ্ট হয় না।

৩. কাপড়ের ভেতর দিয়ে ত্বকের রং দেখা যাচ্ছে না তো?
শরীরে কাপড় থাকলেই আওরাহ ঢাকা হয়ে যায় না। কাপড় এত পাতলা হলে যে ভেতরের ত্বকের রং স্পষ্ট দেখা যায়, তাহলে প্রয়োজনীয় আবরণ পূর্ণ হচ্ছে না। বিশেষ করে সাদা বা পাতলা কাপড় আলোতে কেমন দেখায়, একবার দেখে নেওয়া ভালো।

৪. দাঁড়িয়ে ঠিক আছে। কিন্তু রুকু ও সিজদায়ও ঠিক থাকে তো?
এটাই অনেক সময় চোখ এড়িয়ে যায়। ছোট টি শার্ট ওপরে উঠে যাচ্ছে কি না, পায়জামা বা লুঙ্গি সরে যাচ্ছে কি না, সিজদায় গিয়ে প্রয়োজনীয় অংশ খুলে যাচ্ছে কি না, এগুলো দাঁড়িয়ে আয়নায় দেখলে বোঝা যায় না। সালাতের আগে একবার রুকু ও সিজদার ভঙ্গিতে কাপড়টা দেখে নিতে কয়েক সেকেন্ডই লাগে।

এই প্রথম চারটি বিষয় সালাতের প্রয়োজনীয় আবরণ ও পবিত্রতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পরের দুটি বিষয় সালাতের আদব, শালীনতা ও খুশুর সঙ্গে বেশি সম্পর্কিত।

৫. পোশাকটাই কি আপনার বা অন্য কারও মনোযোগ কেড়ে নিচ্ছে?
খুব বড় ছবি, চোখে পড়ার মতো লেখা, অস্বাভাবিক নকশা বা এমন ডিজাইন যা সালাতে বারবার চোখ টানে, এড়িয়ে চলা ভালো। নবী ﷺ এমন নকশাযুক্ত একটি কাপড় বদলে দিয়েছিলেন, কারণ সেটি তাঁর সালাতে মনোযোগ সরিয়ে দিচ্ছিল।
সহিহ বুখারি: ৩৭৩

৬. পোশাকটা কি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো শালীন?
এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখুন। কোনো পোশাক আঁটসাঁট হলেই সালাত স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না, যদি আওরাহ ঢাকা থাকে এবং কাপড় অস্বচ্ছ হয়। কিন্তু শরীরের গঠন খুব স্পষ্ট করে এমন পোশাক শালীনতার সঙ্গে মানানসই নয়। সালাত শুধু ন্যূনতম শর্ত কোনোমতে পূরণ করার বিষয় নয়। আল্লাহ বলেন,
“প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো।”
সূরা আল আ‘রাফ: ৩১

আর একটা জায়গায় অনেকেই অযথা কষ্টে পড়েন।

সালাত শেষ করে হঠাৎ মনে হলো, “হয়তো কাপড়ে নাপাকি ছিল”, “হয়তো একটু খুলে গিয়েছিল”, “হয়তো কাপড়টা বেশি পাতলা ছিল।”

শুধু “হয়তো” দিয়ে আগের সালাতগুলো বাতিল ধরে বসবেন না। নিশ্চিত বিষয় আর সন্দেহ এক নয়। যদি নিশ্চিতভাবে কোনো সমস্যা ঘটেছে বলে জানা যায়, তখন নির্দিষ্ট মাসআলাটি জেনে নিন। কিন্তু কল্পিত আশঙ্কা দিয়ে নিজের ইবাদতকে বারবার সন্দেহের মধ্যে ফেলবেন না।

আমরা বাইরে যাওয়ার আগে আয়নায় দাঁড়িয়ে দেখি, পোশাকটা আমাকে কেমন দেখাচ্ছে।

সালাতের আগে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আরেকটা প্রশ্নও করুন,

“এই পোশাকে আমি আল্লাহর সামনে ঠিকভাবে দাঁড়াতে পারছি তো?”

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।