একটি সুন্দর কার্যকরী দু’আ সম্পর্কে বলি। দু’আ টি হাদিসে এসেছে। দু’আ টি হলো কঠিন কাজকে সহজ করার দোয়া। যেদিন থেকে এটি সম্পর্কে জেনেছি আমল করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমার অনেক অনেক কঠিন কাজ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। দু একটি কাহিনী বলি –
১) আমার আব্বু প্র্যাক্টিসিং না। ইভেন পর্দা বিষয়ক নলেজ নেই। দ্বীন বলতে সাধারণত সলাত, সাওম ভালো ব্যবহার ইত্যাদি পর্যন্ত চিন্তা সীমাবদ্ধ। এজন্যে বিয়ের আগে আমাকে অনেক অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। আব্বু নিয়ে আসতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলেকে কিন্তু যে পর্দার প ও বুঝে না। যখন থেকেই শুনতাম কেউ দেখতে আসবে আমি অন্যান্য আমলের সাথে এই দোয়া টা পড়তাম বেশি বেশি। একবার তো এমন একবা পরিবারের সাথে আব্বু প্রায় বিয়ে ঠিক করে ফেলার অবস্থা যাবারা পর্দা বলতে বাহিরে বোরকা পড়ে যাওয়া বুঝে, মাহরাম, গায়রে মাহরাম বুঝে না। তবে আমি খুব স্থির ছিলাম, বিশ্বাস ছিল আল্লাহ এমন একটা পরিবেশে আমাকে ছেড়ে দিবেন না। এই দোয়াটি বেশি বেশি করে পড়তে লাগলাম। আল্লাহর রহমতে পাত্র পক্ষ থেকেই না করে দিল। অন্যতম কারণ ছিল আমি ছেলের মা কে স্পষ্ট করে বলেছিলাম শশুর ছাড়া কারো সামনে যাব না।
২) এক ঘটক কে পেয়েছেন আব্বু। তিনি সিভি সিস্টেম পেপার রেডি করেন। অনেক গুলো ছেলে দেখানেল আব্বু কে। সিভি ফর্ম টা ও আব্বুকে ধরিয়ে দিলেন। আব্বু বাসায় নিয়ে আসলো। সেটাতে আবার ছবি ও এড করে দিতে হবে। বলে রাখি যে আমার আব্বুকে আমি খুব ভয় পাই, আব্বুর মুখের উপর কখনো কথা বলার সাহস নেই। সেই সিভি পূরণ করে দেওয়ার জন্যে আমার হাতে দেওয়া হলো। সব ঠিকাছে কিন্তু ছবি দিতে হবে এটা ভেবে কান্না করব না চিৎকার করবো বুঝতে পারছিলাম না। পৃথিবী উল্টে গেলেও ছবি দিবো না এই নিয়তে সীমাবদ্ধ ছিলাম। ছবি তোলা নেই, বের করতে হবে রোজ নতুন নতুন বাহানা দিলাম। প্রায় প্রতিদিন এটার জন্যে বকা শুনতাম। বাসায় চিল্লাচিল্লি হতো, যেটা শুনে আমার কলিজা ধর ধর করতো ভয়ে। অন্যান্য আমলের সাথে এই দোয়া ও পড়তে লাগলাম। আল্লাহ আপনি সহজ করলে কেউ কঠিন করতে পারে না। আপনি সহজ করে দিন। আল্লাহ আল্লাহ করতে করতে মাস খানেক পর আল্লাহ আব্বুকে এই বিষয়টা কীভাবে যেনো ভুলিয়ে দিলেন আলহামদুলিল্লাহ।
৩) আলিম কোর্স সহ ভাইবা ও অন্যান্য যত পরীক্ষা আমি দিয়েছি সব পরীক্ষার আগে এই দোয়াটা পড়তাম। আল্লাহর রহমতে সহজ হয়ে যেতো বিষয় গুলো। পরিক্ষা ও খুব ভালো হতো।
যেকোনো কাজে আটকে গেলে বা যেকোনো কঠিন পরিস্থিতিতে এই দোয়া পড়তাম। আল্লাহ ঠিকই বিষয় গুলো সহজ করে দেন আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ দোয়াটি নিচে আরবি সহ দিচ্ছি
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزَنَ إِذَا شِئْتَ سَهْلا
উচ্চারণ: আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা-জা’আলতাহু সাহলা,
ওয়া আনতা তাজ’আলুল হাযানা ইযা শি’তা সাহলা।
অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন, তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর আপনি চাইলে কঠিনকে সহজ করে দেন ।
(সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)
দোয়া টি মুখস্ত করে নিলে খুবই ভালো। পথে ঘাটে যেকোনো জায়গায়, যেকোনো কাজে চট করে পড়া যায়। আত্মবিশ্বাস পাওয়া যায়। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।
#guraba_mod
https://www.facebook.com/Teamguraba
মন্তব্য করুন