ইদানীং খুবই আশ্চর্যজনক ভাবে ‘শশুর বাড়ি’ সম্পর্কে নেতিবাচকতা ছড়াতে আমরা খুব অভ্যস্ত হয়ে পড়ছি। যৌথ পরিবার মানেই জাহান্নাম, শাশুড়ি মানেই যেন পৃথিবীর সেরা ভিলেন এমন ধারণা ধীরে ধীরে খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে।
তাদের সেবা খেদমতে কোনোও ফজিলত নেই। তাদের প্রতি ইহসান মোহাব্বত প্রকাশ করাটাও আমার মোটেই কর্তব্যের মধ্যে পড়ে না।
বিভিন্ন পোস্ট ও কমেন্টবক্সে দেখা যায়, ‘আমি হব সেরা শাশুড়ি’, ‘আমার ছেলের বউকে আলাদা বাড়ি করে দিব’, ‘আমার ছেলের বউকে রাজকন্যা করে রাখবো’। কিন্তু আমরা কি ভেবে দেখি, আমাদের উপর বর্তমান যেই হক্ব রয়েছে সেটা কতটুকু ঠিকভাবে আদায় করছি? আমার বর্তমান ঘরটাকে কেউ জান্নাত বানাতে কতটা চেষ্টা করছি? আমরা সন্তানদের উত্তম তারবিয়ত দিতেই চেষ্টা করি আগে।
শাশুড়িদেরকে রাজমাতা করে রাখতে চেষ্টা করি। ভবিষ্যতের কথা এখন কেন এতো বলতে হবে, আমরা বর্তমানটাকেই সুন্দর করি না! সবর শোকর দিয়ে আলোকোজ্জ্বল করে রাখি না! আমাদের উপর এখন যেই দায়িত্বগুলো আছে, সেগুলোই চেষ্টা করি ঠিকঠাকমতো পালন করতে। বোনেরা, দুনিয়ার জীবন তো পরীক্ষার স্থান। কষ্ট, অপূর্ণতা থাকবেই!
এজন্যই তো আল্লাহ পাক কুরআনে এতোবার সবরের উপদেশ দিয়েছেন। আমরা একে অপরকে সবর শোকর হিকমাহর উপদেশ দিতে পারি। আমরা একে অপরকে বলতে পারি, কিভাবে সংসারটাকে ফুলবাগান বানিয়ে রাখতে হয়, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। আমরা কেন নিজেদের হক্ব নিয়ে চেচামেচি করব! যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেটুকু না পাচ্ছি, সেটার জন্য আল্লাহকে বলব। পরিবারের সাথে সুন্দরভাবে আলোচনা করব। এসব নিয়ে ফেসবুকে বলা মানে একে অপরকে উষ্কে দেয়া। নিজেদের আমলনামা থেকে সওয়াব খালি করা।
অনেক অনেক বোনেরা আছেন যাদের সংসার জীবনের কষ্ট দেখলে পাথরও কাঁদবে। কিন্তু তারা ফেসবুকে কিছু বলেন না। তারা সবর করে, আল্লাহর কাছে কাঁদে। আমাদের এমন বিষয় লেখালেখি, শেয়ার করা থেকে বিরত থাকা উচিত, যা গীবত, বিদ্বেষ বা পারিবারিক বিভেদ বাড়ায়। বরং এমন কিছু বলব, যা দ্বারা সম্পর্কের বাঁধন মজবুত হয়। মানুষকে আল্লাহর দিকে ফিরায়। রব্বুল আলামীন আমাদেরকে সবর, শোকর ও উত্তম চরিত্রের অধিকারী বানান। আমাদের জবান ও কলমকে অকল্যাণকর বিষয় থেকে হেফাজত করুন।
আমাদের পরিবারগুলোতে ভালোবাসা রহমত ও বরকত নাযিল করুন, আমিন🤲
মন্তব্য করুন