মূল লেখায় যান

Study Room লেখা

সবার ব্যবহারের সম্পদেও নিজের দায়িত্ব

বিষয়: ·

আজকে বাসায় উঠছিলাম। নিচতলায় দেখলাম common room-এর light জ্বলছে। এই room-টা সবার জন্য। কেউ meeting করে, কেউ বসে আড্ডা দেয়, কেউ পড়াশোনা করে। সকালে বাসা থেকে বের হওয়ার সময়ও light-টা জ্বলতে দেখেছিলাম। ২ থেকে ৩ ঘণ্টা পর ফিরে এসে দেখি, এখনও জ্বলছে। অথচ ভেতরে কেউ নেই।

প্রথমে বিষয়টা ignore করেই lift-এর জন্য দাঁড়িয়ে ছিলাম। মনে হলো, থাক। Current bill তো আমার না, এই light দেখার দায়িত্বও তো আমার না। তারপর হঠাৎ মাথায় একটা কথা আসল। কেউ নেই, তবুও এতক্ষণ ধরে light জ্বলছে। এটা তো অপচয়। আর আমি অপচয়টা চোখের সামনে দেখেও শুধু এই ভেবে চলে যাচ্ছি যে, “এটা আমার দায়িত্ব না।”

ঠিক তখনই মনে হলো, এই অপচয় দেখেও আমি কিছু করিনি, এটার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাকে জিজ্ঞেস করেন, তখন কী বলব? চিন্তাটা মাথায় আসার পর আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ফিরে গিয়ে light-টা off করে দিলাম। আলহামদুলিল্লাহ।

ঘটনাটা খুবই ছোট। হয়তো পড়ার পর মনে হবে, একটা light off করা, এ আর এমন কী! কিন্তু আমি আসলে এই ছোট কাজটার কথা বলার জন্য লিখছি না। আমি লিখছি এর পেছনে মাথায় আসা চিন্তাটার কথা।

আমরা অনেক সময় ভালো কাজের সুযোগ সামনে পেয়েও ছেড়ে দিই, কারণ সেটা খুব ছোট মনে হয়। ভাবি, এটা করলে আর কী হবে? এটা তো আমার দায়িত্ব না। কেউ না কেউ করবে। কিন্তু আল্লাহর কাছে কোন আমল কত বড় হয়ে যাবে, সেটা তো আমরা জানি না।

মানুষের চোখে খুব সামান্য একটা কাজও হয়তো আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়ে যেতে পারে। হয়তো এমন কোনো ছোট্ট আমলই একদিন আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। তাই ভালো কোনো কাজের সুযোগ সামনে এলে শুধু “এটা ছোট” ভেবে ছেড়ে দেবেন না। রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরানো, অপ্রয়োজনীয় light বন্ধ করা, পড়ে থাকা ময়লা তুলে ফেলা, কাউকে ছোট একটা সাহায্য করা। আপনি জানেন না, কোন কাজটা আল্লাহ কবুল করে নেবেন।

এখন কেউ বলতে পারেন, “ভাই, ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা আবার মানুষকে বলার কী দরকার? ভালো কাজ গোপন রাখাই তো বেশি সুন্দর। এতে রিয়া থেকেও বাঁচা যায়।”

হ্যাঁ, অবশ্যই। এমন আমল খুবই সুন্দর, যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন। আপনার এমন কিছু আমল থাকা উচিত, যার খবর পৃথিবীর আর কেউ জানে না।

আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য নিজের একটা আমল দেখানো না। উদ্দেশ্য শুধু ওই চিন্তাটা share করা, যেন আমরাও ছোট ছোট বিষয়কে অবহেলা না করি। মনে যেন এই ফিকিরটা থাকে, “আল্লাহ আমাকে দেখছেন। আমি এখানে কী করতে পারি?”

আমার এই লেখা পড়ে যদি একজন মানুষও পরেরবার কোনো ছোট ভালো কাজের সুযোগ দেখে আর ignore না করেন, যদি তার mindset-এ এতটুকু পরিবর্তন আসে, তাহলে হয়তো সেটাও সদাকাহ হয়ে যাবে, ইন শা আল্লাহ।

আর হ্যাঁ, আমার এই একটা আমলের কথা মানুষকে জানিয়ে হয়তো এই আমলটাই নষ্ট হয়ে গেল, সেই ভয়ও আছে। কিন্তু আমার রব তো জানেন, তাঁর সন্তুষ্টির জন্য কোথায়, কখন, কীভাবে কী করেছি। এমনও কত কাজ আছে, যেগুলোর কথা শুধু আমার রব আর আমি জানি।

শেষ পর্যন্ত মানুষের জানা না জানা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, আল্লাহ জানেন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।