এমন অনেকে আছেন– যারা যোহর, আসর, মাগরিব, ইশা’র নামাজ ঠিকমতো পড়তে পারলেও, ঘুমের কারণে দিনের পর দিন সময়মতো ফজর পড়তে পারে না। যা খুবই ভয়ংকর! কেননা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের নামাজ সম্পর্কে কঠিন সতর্কবাণী দিয়েছেন, তিঁনি বলেছেন– “মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ইশা ও ফজরের নামাজ।” (সহীহ বুখারি : ৬৫৭)
ঘুমকে অজুহাত বানিয়ে ফজর ছেড়ে দেওয়া ধীরে ধীরে হৃদয়কে গাফেল করে দেয়, আর গাফলতি মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেয়। প্রকৃত মুমিন তো সে-ই, যে ঘুমের আরামের চেয়েও দয়াময় রবের ডাককে অধিক গুরুত্ব দেয় এবং সময়মতো নামাজ আদায় করে।
লেখা : মাহমুদুল হাছান
মন্তব্য করুন