জুমার দিনে এমন একটি সময় আছে, যে সময় আল্লাহ্ দু’আ কবুল করেন‼️
১। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্র রাসূল ﷺ জুমার দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, ❝এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহ্র নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।❞ – (সহীহ্ বুখারী : ৯৩৫, সহীহ্ মুসলিম : ৮৫২)
২। জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসুল ﷺ বলেন, ❝জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো।❞ – (আবু দাউদ : ১০৪৮; নাসাঈ : ১৩৮৯)
৩। আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ) বর্ণনা করেন, শুক্রবারে আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাতগ্রন্থ যাদুল মাআ’দ-এ বর্ণিত আছে, জুমার দিন আছরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। (যাদুল মাআ’দ : ২/৩৯৪)
ইমাম আহমদ (রহ.)-ও একই কথা বলেছেন। (তিরমিজির ২য় খণ্ডের ৩৬০ নং পৃষ্ঠায় কথাটি উল্লেখ আছে)
– মাহমুদুল হাছান
✅সেই সময়টি এখন চলছে
মন্তব্য করুন