মূল লেখায় যান

Study Room লেখা

নিজের কষ্টে নবীজির জীবনের পরীক্ষাগুলো স্মরণ করা

বিষয়: ·

জীবনটা যদি মনে হয় ‘অনেক কষ্টের’, তাহলে স্মরণ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্টগুলো!

১. জন্মের আগে তিনি হারান তাঁর বাবা আব্দুল্লাহকে। একজন ইয়াতিম ছেলে হিশেবে বেড়ে ওঠা কতোটা কঠিন ছিলো সেটা কিছুটা আঁচ করা যায় ধাত্রীর ঘটনা থেকে।

কাফেলা নিয়ে হালিমারা আসলে সবাই একেকজন সন্তান নিয়ে চলে যায়। কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ নিতে চাইলো না তিনি ‘ইয়াতিম’ বলে। ইয়াতিম ছেলেকে নিলে পেমেন্ট ঠিকমতো পাবে কি না এই নিয়ে সংশয় ছিলো। হালিমা তো একপ্রকার উপায় না পেয়েই রাসূলুল্লাহ ﷺ কে নেন। নেবার পরই না বুঝতে পারেন কাকে পেয়েছেন!

২. মা থাকা সত্ত্বেও মা ছাড়া প্রায় ৫ বছর কাটানোর পর যখন মক্কায় ফিরেন, এর ১ বছরের মধ্যে রাসূলুল্লাহ ﷺ মাকে হারান।

মাত্র ৬ বছর বয়স, আমাদের সময়ের প্রেক্ষিতে একজন ছেলে স্কুলে ভর্তি হবার বয়স। এই যুগে যদি দেখেন ক্লাস ওয়ানের একজন ছেলে স্কুলে আসছে, তার মা-বাবা নেই, তাহলে তার প্রতি আপনার অনুভূতি কেমন হবে?

৩. মা-বাবা হারানোর পর দাদার কাছেই ছিলেন রাসূলুল্লাহ ﷺ। কিন্তু, মাত্র ২ বছর পর দাদাকেও হারান।

৪. খুব অল্প বয়সেই রাসূলুল্লাহ ﷺ উপার্জন শুরু করেন। ১২ বছর বয়সে চাচার সাথে সিরিয়া যান ব্যবসায়িক সফরে।

৫. তাঁর ২ ছেলে কাসিম এবং আব্দুল্লাহ ইন্তেকাল করেন।

পিতার কাঁধে সন্তানের লাশ কতোটা কষ্টের ছিলো!

৬. মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু, ইসলাম প্রচারের কারণে তাঁর দুই মেয়ের বিয়ে ভেঙ্গে যায়।

৭. তাঁর সাহাবীদের নির্যাতন করা হয়, এমনকি তারা মক্কায় থাকতে পারেনি; হিজরত করতে হয় আবিসিনিয়ায়। সেই দলে তাঁর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন (স্বামীর সাথে)।

৮. মক্কার লোকজন তাঁর ওপর অত্যাচার করতো। তাঁকে সেইভ করতেন আবু তালিব। আর ঘরের ভেতর সান্ত্বনা দিতেন, সাপোর্ট করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাত্র ২ মাসের ব্যবধানে এই দুজনও ইন্তেকাল করেন।

৯. তিন মেয়েকে নিয়ে মদীনায় হিজরত করলেও মক্কায় রেখে যান এক মেয়েকে। তার বিয়ে হয়েছিলো আবুল আস ইবনে রাবির সাথে। তিনি তখন অমুসলিম। সেই মেয়ের জামাই বদর যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে (যদিও স্বেচ্ছায় ছিলো না)। বাবা হিশেবে তাঁর তখন কেমন লাগছিলো? তাঁর মেয়ের তখন কেমন লাগছিলো?

১০. বদর যুদ্ধে যাবার আগে মেয়েকে অসুস্থ রেখে গিয়েছিলেন। যুদ্ধ বিজয় শেষে এসে দেখেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন।

১০. কয়েকবছরের ব্যবধানে তিনি হারান তাঁর অন্য দুই মেয়ে যাইনাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্নাদেরকেও।

১১. ছয় সন্তানের পর প্রায় ২৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বাবা হন। কিন্তু, তাঁর ছেলে ইব্রাহিম মাত্র দেড় বছর বয়সে ইন্তেকাল করেন। সেদিনের রাসূলের কান্না দেখে সাহাবীরা অবাক হন। পাবলিক প্লেইসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তান হারিয়ে কান্না করেন।

৭ জন সন্তানের মধ্যে ৬ জন সন্তানই তাঁর জীবদ্দশায় ইন্তেকাল করেন।

.

শুধু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবদ্দশায় কতোজন প্রিয় মানুষ হারিয়েছেন। হারিয়েছেন তাঁর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।

©আরিফুল ইসলাম

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।