একজনের দ্বারা একটা ভুল হয়ে গেছে। আপনি তার ভুলটাই দেখলেন। তাকে পাপী বললেন। তাকে নিয়ে বাজে মন্তব্য করলেন।
অথচ, সেই ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছে। গোপনে তওবা করে নিয়েছে। সে যে গোপনে তওবাকারী, সেটা আপনি জানেন না। ফলে, আপনি ঠিকই তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। অথচ, আল্লাহ বলছেন, সেই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়—যে ভুল করার পর তাওবা করে এবং আমার দিকে ফিরে আসে।
দেখেন, যে মানুষটা আপনার কাছে সবচেয়ে অপছন্দের, যে মানুষটা আপনার দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ—সে মানুষটাই আল্লাহর প্রিয় বান্দাদের একজন।
—Mahmud Bin Noor
মন্তব্য করুন