মূল লেখায় যান

Study Room লেখা

অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যানে এক নেককার যুবকের ঘটনা

বিষয়: ·

একজন নেককার যুবক মৃত্যুবরণ করলো—যে ছিলো অত্যন্ত সৎ ও নিজের পিতার প্রতি অনুগত। তার মৃত্যুর কারণ ছিল—জনৈক এক বিবাহিতা নারী তার প্রেমে আসক্ত হয়ে পড়ে এবং তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে বারবার চিঠি পাঠাতে থাকে।

যুবকটি পাপের পথে পা না বাড়িয়ে বিষয়টি তার এক বন্ধুকে জানায়। বন্ধু তাকে পরামর্শ দিলেন, “তুমি তোমার পরিবারের কোনো নারীকে তার কাছে পাঠাও, যাতে সে তাকে উপদেশ দেয় এবং (সতর্ক করে) ধমক দেয়।তাহলে আশা করা যায়, সে তোমাকে বিরক্ত করা বন্ধ করবে।”

কিন্তু যুবকটি লোকলজ্জার ভয়ে বা অন্য কোনো কারণে তা করলো না।এদিকে নারীটি নিরাশ না হয়ে চরম হুমকি দিয়ে আবার বার্তা পাঠালো, “তুমি যদি আমার কাছে না আসো, তবে আমি নিজেই তোমার কাছে পৌঁছে যাব!”

তবুও যুবকটি (অবলীলায়) দৃঢ়ভাবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো।যখন নারীটি দেখল কোনোভাবেই তাকে প্রলুব্ধ করা (সম্পূর্ণ নিরাশ হয়ে গেল) যাচ্ছে না—তখন সে এক যাদুকরী নারীর (শরণাপন্ন হলো) কাছে গেলো এবং তাকে মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে যুবকটির মনে কামনার আগুন জ্বালিয়ে দিতে বললো। তখন সেই যাদুকরী কালোযাদুর কাজে লিপ্ত হয়।

এক রাতে যুবকটি তার পিতার কাছে বসা ছিল। হঠাৎ যাদুর প্রভাবে ওই নারীর চিন্তা তার হৃদয়ে প্রবলভাবে জেগে উঠলো।

তার মনে এমন এক তীব্র অস্থিরতা ও উত্তেজনার সৃষ্টি হলো—যা সে আগে কখনো অনুভব করেনি। উত্তেজনার আতিশয্যে তার (মানসিকভাবে বিপর্যস্ত) মস্তিষ্ক বিকৃত হওয়ার উপক্রম হলো।

যুবকটি তৎক্ষণাৎ দাঁড়িয়ে নামাযে মগ্ন হলো এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে লাগলো। কিন্তু যাদুর প্রভাব ও কুমন্ত্রণা আরও তীব্র হতে লাগলো।

নিরুপায় হয়ে সে আর্তনাদ করে বললো,
“হে আমার পিতা! আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলুন!”

তার পিতা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, “হে পুত্র। তোমার কী হয়েছে?”

যুবকটি তখন সবিস্তারে (পুরো ঘটনা) সব খুলে বললো। এরপর তার পিতা তাকে শিকল দিয়ে বেঁধে একটি ঘরে রেখে দিলেন।

অতপরও সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। যেন একটি ষাঁড় যন্ত্রণায় (গোঙায়) আর্তনাদ করছে।

কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। অস্থিরতা থেমে গেল।

পিতা গিয়ে দেখলেন যুবকটি আর বেঁচে নেই। সে জান্নাতের পানে পাড়ি জমিয়েছে। আর তার নাক দিয়ে অঝোরে তাজা রক্ত ঝরছে…।

(আরবী টেক্সট কমেন্ট বক্স দেওয়া হলো)

সোর্স : (রওজাতুল মুহিব্বিন ওয়া নুযহাতুল মুশতাক্বীন লি ইবনু ক্বাই্য়্যিম জাওযিয়্যাহ, পৃ. ৪৬৩-৪৬৪; আতা-আতুল ‘ইলম সংস্করণের পৃষ্ঠা অনুযায়ী ৬২৩)
অনুবাদক : মাইদুল বিন ইমদাদুল হক
সঞ্চায়ন : সালাহউদ্দীন আহমেদ শাহিন

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।