“এবং তাঁর নিদর্শনসমূহের মধ্যে এটিও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজ জাতি থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও স্নেহ সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। (সূরা আর-রূম ৩০:২১)”
উক্ত আয়াতে বলা হয়েছে, স্বামী-স্ত্রীকে আমি সৃষ্টি করেছি
যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি লাভ করতে পারো।
বড়ই আশ্চর্য আয়াত। আল্লাহ বলেন—এটিও তাঁর নিদর্শন যে, তোমাদের নিজ জাতি থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন।
কেন সৃষ্টি করেছেন?
যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।
যদি “ইন্দা” শব্দ আসত, তাহলে বস্তুগত শান্তি বোঝাত,
কিন্তু এখানে “ইলা (إلى) শব্দটি এসেছে, তাই রূহানি ও মানসিক শান্তি বোঝানো হয়েছে।
তাই আসল জিনিস হলো মানসিক ও রূহানি শান্তি।
আল্লাহ বলেন, দাম্পত্য সম্পর্কের মূল উদ্দেশ্যই এই শান্তি।
যে স্ত্রী স্বামীকে মানসিক শান্তি দিতে পারে না,
আর যে স্বামী স্ত্রীকে মানসিক শান্তি দিতে পারে না—তারা প্রকৃত স্বামী-স্ত্রী নয়।
কারণ মূল উদ্দেশ্যই পূরণ হয়নি।
বিয়ের উদ্দেশ্যই হলো মানসিক ও রূহানি প্রশান্তি।
অফিস থেকে ক্লান্ত হয়ে কেউ বাসায় এলো,
আর বাসায় এসে শুধু ঝামেলা—এটা তো শান্তি নয়।
বিয়ে হয়েছে শান্তির জন্য।
আর আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছেন।
“মাওয়াদ্দাহ” মানে পারস্পরিক ভালোবাসা—
যেখানে উভয় পক্ষ একে অপরের প্রতি যত্নশীল।
দুজনেই একে অপরের প্রয়োজন বোঝে,
এটাই প্রকৃত ভালোবাসা—অ্যাকশন ও রিঅ্যাকশন দুটোই থাকে।
আর “রহমত” হলো একতরফা দয়া।
যেমন বৃদ্ধ বয়সে একজন অসুস্থ, অন্যজন তার সেবা করছে।
এখানে আর পারস্পরিক কিছু থাকে না,
শুধু একপাশ থেকে দয়া ও সহানুভূতি থাকে।
যৌবনে থাকে “মাওয়াদ্দাহ” (পারস্পরিক ভালোবাসা),
আর বার্ধক্যে থাকে “রহমত” (দয়া)।
এই ভালোবাসা ও রহমত মৃত্যু পর্যন্ত চলতে থাকে।
এটাই সুন্দর পারিবারিক জীবনের মূলনীতি।
কিভাবে জীবনযাপন করতে হবে তা এই আয়াতে তা শেখানো হয়েছে।
দাম্পত্য জীবন হবে শান্তিপূর্ণ।
যৌবনে পারস্পরিক ভালোবাসা,
বার্ধক্যে একতরফা দয়া, এটাই সম্পর্কের সৌন্দর্য।
এগুলো তাদের জন্য নিদর্শন,
যারা চিন্তা করে, গভীরভাবে বুঝতে চায়।
এটি এমন একটি কিতাব,
যাকে গভীরভাবে চিন্তা করে, অধ্যয়ন করে বুঝতে হয়।
© শায়খ জালালুদ্দিন কাসেমী (হাফি.)
মন্তব্য করুন