মাস শেষে বেতনটা অ্যাকাউন্টে ঢুকল। কিন্তু কখনো কি হঠাৎ মনে হয়েছে, “আমি যে কাজটার জন্য এই টাকা পেলাম, কাজটা নিজে হালাল হলেই কি যথেষ্ট? নাকি আমার হাত দিয়েও এমন কিছু সহজ হচ্ছে, যেটা আল্লাহ নিষেধ করেছেন?”
চাকরি খোঁজার সময় আমরা salary দেখি, position দেখি, office কোথায় দেখি, career growth দেখি। Business হলে profit margin, customer, supplier, demand দেখি। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই বাদ পড়ে যায়, “এই প্রতিষ্ঠান আসলে কী করে, আর আমি এর ভেতরে ঠিক কী করতে যাচ্ছি?” কারণ কোম্পানির নাম সুন্দর হতে পারে, designation খুব professional হতে পারে, কিন্তু শরঈ বিচারে শেষ পর্যন্ত কাজের বাস্তবতাই গুরুত্বপূর্ণ।
এই আলোচনার ভিত্তি কুরআনের একটি খুব স্পষ্ট নীতি: “সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না।” —সূরা আল মায়িদাহ, ৫:২।
আয়াতটি শুধু বলে না, “নিজে গুনাহ কোরো না।” এটি আমাদের সহযোগিতার দিকটাও দেখতে শেখায়। অর্থাৎ কখনো আপনি মূল হারাম কাজটির কর্তা নন, কিন্তু আপনার কাজ যদি সেই হারাম কাজটি সম্পন্ন করতে সরাসরি সাহায্য করে, তখন “আমি তো নিজে করছি না” বলেই দায় শেষ হয়ে যায় না।
রিবার হাদিসটি এই বিষয়টা খুব পরিষ্কার করে। রাসূলুল্লাহ ﷺ শুধু সুদ গ্রহণকারী ও প্রদানকারীকেই সতর্ক করেননি, সুদের চুক্তি লিখে দেওয়া ব্যক্তি এবং তার সাক্ষীদেরও উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, তিনি তাঁদের সকলের ব্যাপারে বলেছেন, “তারা সমান।” —সহিহ মুসলিম, ১৫৯৮।
লক্ষ করুন, যে ব্যক্তি লিখছিল সে হয়তো সুদের টাকা নিজের পকেটে নিচ্ছিল না। কিন্তু তার কাজটি নিষিদ্ধ transaction সম্পন্ন করার সরাসরি অংশ ছিল। এখান থেকেই আমাদের চাকরি ও ব্যবসার একটি গুরুত্বপূর্ণ self check আসে:
“আমি যে কাজটা করছি, সেটা কি কোনো হারাম কাজকে সরাসরি সম্পাদন, চালু, প্রচার, process, approve, sell বা কার্যকর করতে সাহায্য করছে?”
এটি কোনো এক লাইনের সর্বজনীন ফতোয়া নয়। বরং নিজের কাজ বোঝার একটি practical প্রশ্ন। Jordan General Iftaa Department এর একটি বিস্তারিত ফিকহি আলোচনায়ও সরাসরি হারামকে enable বা facilitate করাকে নিষিদ্ধ সহযোগিতা নির্ণয়ের কেন্দ্রীয় criterion হিসেবে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে তারা এটাও স্বীকার করেছে যে indirect connection এর সীমারেখা সূক্ষ্ম হতে পারে এবং কিছু application এ আলেমদের মতভেদ থাকতে পারে।
এখন বাস্তব জীবনে আসুন।
আপনার designation “Software Engineer।” শুনে এর হালাল হারাম বোঝা যাবে না। আপনি যদি hospital management software বানান, এক কথা। যদি gambling platform এর betting engine বানান, আরেক কথা। যদি interest based loan calculate, approve বা automate করার system তৈরি করেন, তখন আর শুধু “আমি programmer” বললে কাজের প্রকৃতি বদলে যায় না।
একজন graphic designer এর ক্ষেত্রেও একই কথা। তিনি একটি halal restaurant এর menu design করছেন, এটা একরকম। আবার এমন কোনো product বা service এর advertisement বানাচ্ছেন যা নিজেই নিষিদ্ধ, তখন তাঁর skill সরাসরি সেই জিনিসের প্রচারে ব্যবহার হচ্ছে। একজন marketer, accountant, translator, customer service agent, developer, salesperson, delivery worker, consultant, প্রত্যেকের ক্ষেত্রেই title নয়, actual task দেখতে হবে।
Jordan Iftaa একটি trading company সম্পর্কিত fatwa তে technical support, client account খোলা, website translation এবং electronic trading system programming এর মতো কাজকে দেখেছে এই দৃষ্টিতে যে কাজটি যদি সরাসরি নিষিদ্ধ transaction facilitate করে, তাহলে সেটি বৈধ নয়; আর সরাসরি নিষিদ্ধ কাজে সহায়তা না করলে ruling ভিন্ন হতে পারে।
এখানেই আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। একটি company তে haram কিছু আছে মানেই সেখানে কর্মরত প্রত্যেক মানুষের প্রতিটি কাজ একই হুকুমের হয়ে যায় না। আবার “আমি অন্য department এ” বললেই নিশ্চিন্ত হওয়াও ঠিক নয়। দেখতে হবে আপনার নিজের দায়িত্বের সঙ্গে prohibited activity এর সম্পর্ক কী।
ধরুন একটি বড় technology company শত ধরনের client handle করে। একটি team gambling company এর জন্য project করছে, কিন্তু আপনি সম্পূর্ণ আলাদা halal educational product এ কাজ করছেন এবং ওই gambling project এর development, sales, support বা operation এর সঙ্গে আপনার কোনো ভূমিকা নেই। কিছু সমকালীন ফতোয়া বিশ্লেষণে এমন non direct role কে সরাসরি নিষিদ্ধ কাজের সমান হিসেবে গণ্য করা হয়নি। Jordan Iftaa conventional bank এর ক্ষেত্রেও বলেছে, কর্মীর কাজ যদি সরাসরি রিবার transaction এ যুক্ত না হয় এবং সেটাকে facilitate না করে, তাহলে সেই অবস্থার ruling সরাসরি রিবা handling এর মতো নয়।
অন্যদিকে আপনি যদি একই প্রতিষ্ঠানে এমন department এ থাকেন যেখানে আপনার প্রতিদিনের কাজই interest based loan application process করা, client কে loan নিতে convince করা, loan agreement প্রস্তুত করা বা সেই system maintain করা, তাহলে connection অনেক বেশি সরাসরি। এই কারণেই conventional bank এর employment নিয়ে Jordan Iftaa direct riba related role এবং সাধারণ administrative বা support role এর মধ্যে পার্থক্য করেছে।
তাই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ:
Company কী করে?
এর পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ:
আমি company এর জন্য কী করব?
একটি hotel এ এমন কিছু activity থাকতে পারে যা শরিয়তসম্মত নয়। কিন্তু একজন employee যদি শুধুই permissible administrative কাজ করেন, আর prohibited service serve, transport, purchase, account বা arrange না করেন, তাহলে Jordan Iftaa একটি ২০২৬ সালের fatwa তে এই দুই ধরনের কাজের মধ্যে স্পষ্ট পার্থক্য করেছে।
এখানে অতিরিক্ত ভয় পাওয়ারও দরকার নেই। Company owner ব্যক্তিগতভাবে কোনো haram transaction করেছেন, বা company এর কোথাও questionable financial dealing আছে, শুধু এই তথ্য থেকেই প্রত্যেক employee এর প্রতিটি salary কে automatically haram ঘোষণা করা ঠিক নয়। কর্মীর নিজের contract, তার কাজ এবং prohibited activity তে তার অংশগ্রহণ আলাদাভাবে দেখতে হবে। Mixed wealth এবং direct assistance নিয়ে Jordan Iftaa এর আলোচনাতেও এই distinction পাওয়া যায়।
আবার উল্টো দিকের ভুলও করবেন না। বললেন, “Company যা করে করুক, আমি তো salary নিচ্ছি আমার সময়ের বিনিময়ে।” কিন্তু আপনার সময়টাই যদি এমন কাজে দেওয়া হয় যা সরাসরি haram system চালাচ্ছে, তখন company কে দায়ী করে নিজেকে পুরোপুরি আলাদা করা যায় না।
এই কারণে নতুন চাকরিতে join করার আগে শুধু company website এর “About Us” পড়লেই যথেষ্ট নয়। কয়েকটি বিষয় সত্যিই বুঝে নেওয়া দরকার।
Company এর মূল product বা service কী? তারা মূলত কোন কাজ থেকে revenue পায়? আপনার department কী করে? আপনার everyday task কী হবে? আপনি কোন client handle করবেন? client এর business কী? আপনার কাজের output কোথায় ব্যবহার হবে? কোন transaction আপনার হাত দিয়ে যাবে? আপনার target বা commission কীসের ওপর নির্ভর করবে?
Interview এর সময় এগুলো জিজ্ঞেস করা অস্বাভাবিক নয়। বরং অনেক সময় job description এর সুন্দর শব্দের আড়ালে actual responsibility লুকিয়ে থাকে।
“Customer Success Specialist” লিখেছে। পরে বুঝলেন কাজ হচ্ছে মানুষকে interest based loan নিতে persuade করা।
“Business Development Executive” লিখেছে। পরে জানলেন আপনার commission মূলত prohibited product বিক্রির ওপর।
“Content Specialist” লিখেছে। বাস্তবে deceptive advertisement বানাতে হবে।
“Developer” লিখেছে। কাজ gambling system optimize করা।
Title এক, বাস্তবতা আরেক।
Business owner হলে বিষয়টা আরও গভীর।
আপনি নিজের business halal product দিয়ে শুরু করেছিলেন। কিন্তু company বড় হওয়ার পর নতুন revenue stream ঢুকল। Sales team customer কে এমন claim করছে যার প্রমাণ নেই। Fake review ব্যবহার করা হচ্ছে। Product এর defect ইচ্ছাকৃতভাবে লুকানো হচ্ছে। Financing structure এ interest ঢুকে গেছে। এমন client নেওয়া হয়েছে যার জন্য আপনার service সরাসরি নিষিদ্ধ কাজে ব্যবহৃত হচ্ছে।
এ কারণে business এর শুধু financial audit নয়, মাঝে মাঝে halal auditও দরকার।
আমি কী বিক্রি করছি?
কাকে বিক্রি করছি?
আমি কী প্রতিশ্রুতি দিচ্ছি?
Customer কে সত্য তথ্য দিচ্ছি তো?
আমার employee কে এমন target দিচ্ছি কি না, যা fraud বা deception ছাড়া অর্জন করা কঠিন?
আমার financing, commission, advertising, supplier agreement এবং client work এর মধ্যে এমন কিছু ঢুকে গেছে কি না, যা আগে ছিল না?
আরেকটি সূক্ষ্ম বিষয় হলো buyer বা client এর future use। শরিয়ত আপনাকে প্রতিটি customer এর ব্যক্তিগত জীবন তদন্ত করতে বলে না। একজন মানুষ আপনার কাছ থেকে একটি সাধারণ বৈধ product কিনল, পরে সে কী করবে তা নিয়ে endless suspicion করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি স্পষ্টভাবে জানেন আপনার service বা product একটি নির্দিষ্ট হারাম কাজ সম্পন্ন করতেই ব্যবহার করা হচ্ছে, তখন পরিস্থিতি বদলে যায়। Direct assistance নিয়ে ফকিহদের আলোচনার মূল concern এখানেই।
তাই “আমি শুধু service provider” কথাটাও সব ক্ষেত্রে উত্তর নয়।
একজন engineer এমন machine install করছেন যেটা বহু halal production এ ব্যবহার হতে পারে। এটা একরকম। কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন এটি এমন production line এ বসানো হচ্ছে যার কাজই নিষিদ্ধ product তৈরি করা, তখন relation আর দূরবর্তী থাকে না। Jordan Iftaa এ ধরনের উদাহরণেও direct connection এর পার্থক্য করেছে।
আরেকটি বিষয় হলো কর্মক্ষেত্রের পরিবেশ। আপনার job এর মূল কাজ halal হতে পারে, কিন্তু সেখানে নিজের সালাত, সততা, পর্দা, দৃষ্টি, khalwah থেকে বাঁচা এবং প্রয়োজনীয় শরঈ সীমা রক্ষা করা সম্ভব কি না, এটাও বিবেচনা করা দরকার। নারী পুরুষ একই workplace এ উপস্থিত থাকাই একমাত্র criterion নয়; Egypt’s Dar al Ifta একই জায়গায় নারী পুরুষের উপস্থিতি এবং শরিয়তবিরোধী mixing বা prohibited seclusion কে এক জিনিস হিসেবে দেখেনি।
তবে এই জায়গাটাও আলাদা করে মনে রাখবেন: কর্মস্থলে আপনার ব্যক্তিগত গুনাহ এবং আপনার salary এর fiqhi ruling সবসময় একই প্রশ্ন নয়। আপনি halal কাজ করছেন, কিন্তু office এ গীবত করলেন, সালাত অবহেলা করলেন বা অন্য কোনো গুনাহ করলেন, সেই গুনাহের জন্য তাওবা করতে হবে। কিন্তু শুধু ওই গুনাহের কারণে পুরো salary automatically haram হয়ে যায়, এমন blanket ruling ঠিক নয়। আবার workplace খুব clean এবং professional হলেই prohibited task halal হয়ে যায় না।
এখন সবচেয়ে কঠিন পরিস্থিতি।
আপনি already চাকরিতে আছেন। কয়েক মাস পর বুঝলেন, আপনার কাজের একটি অংশ problematic।
এখন কী করবেন?
প্রথমেই panic নয়। আবার নিজেকে বোঝানোও নয়, “এতদিন করেছি, এখন আর কী হবে।”
নিজের exact task লিখুন। কোন অংশ নিয়ে concern সেটা আলাদা করুন। সম্ভব হলে manager এর কাছে role adjustment, client change বা department transfer চান। একই সঙ্গে alternative job খুঁজতে শুরু করুন। আর যদি বিষয়টা complicated হয়, একজন নির্ভরযোগ্য আলেমকে শুধু এই প্রশ্ন করবেন না, “আমি XYZ company তে কাজ করি, আমার income halal?”
তার বদলে বলুন:
“Company এর মূল business এটা।”
“আমার department এটা।”
“আমার daily task এগুলো।”
“আমি এই transaction approve করি।”
“এই software এর এই feature maintain করি।”
“এই client এর business এটা।”
তখন প্রশ্নটা বাস্তব হবে। উত্তরও অনেক বেশি meaningful হবে।
কারণ “আমি bank এ IT তে কাজ করি” একটি অসম্পূর্ণ প্রশ্ন।
কিন্তু “আমি conventional bank এর interest calculation engine maintain করি” অনেক বেশি পরিষ্কার প্রশ্ন।
একইভাবে “আমি trading company তে কাজ করি” যথেষ্ট নয়।
আপনি accounts খুলছেন, prohibited trading platform translate করছেন, technical infrastructure চালাচ্ছেন, নাকি completely unrelated permissible administrative কাজ করছেন, detail বদলালে analysis ও বদলাতে পারে।
আমাদের আরেকটি স্বভাব আছে। সন্দেহ হলে দুই extreme এর একটায় চলে যাই।
একদল বলেন, “সবই হারাম।”
আরেকদল বলেন, “আমি তো নিজে কিছু করছি না, তাই সব ঠিক।”
ফিকহ অনেক সময় এই দুই slogan এর মাঝখানে দাঁড়িয়ে detail দেখতে শেখায়। Direct assistance কোথায়, indirect relation কোথায়, company এর মূল business কী, employee এর actual role কী, prohibited কাজটি তার হাত দিয়ে চলছে কি না, এগুলো না জেনে মানুষের income সম্পর্কে বড় verdict দেওয়া বিপজ্জনক।
এ কারণে দূরবর্তী connection খুঁজতে খুঁজতে নিজের জীবনকেও অসহনীয় করে তুলবেন না। আধুনিক business এর মধ্যে নানা স্তরের relationship থাকতে পারে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একটি indirect questionable connection পাওয়া গেলেই তার প্রত্যেক permissible activity কে haram ঘোষণা করা সঠিক পদ্ধতি নয়। Jordan Iftaa এর গবেষণাতেও direct facilitation এবং আরও দূরবর্তী সম্পর্কের মধ্যে পার্থক্য করা হয়েছে এবং কিছু boundary case যে সূক্ষ্ম, সেটাও স্বীকার করা হয়েছে।
আবার নিজের বিবেকের warning টাকেও silence করবেন না।
হয়তো অনেকদিন ধরেই কোনো একটি task করার সময় ভেতরে অস্বস্তি লাগছে। কিন্তু নিজেকে বোঝাচ্ছেন,
“সবাই তো করছে।”
“আমি না করলে অন্য কেউ করবে।”
“আমি তো শুধু employee।”
“Decision তো management নেয়।”
কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা management কী করছে তা দিয়ে শুরু হলেও, আপনার কাছে এসে দাঁড়ায়:
“আমাকে যে অংশটা দেওয়া হয়েছে, সেখানে আমি কী করছি?”
নতুন job offer হাতে এলে তাই salary দেখে খুশি হওয়ার পাশাপাশি একটু থামুন। Company সম্পর্কে জানুন। নিজের role জানুন। Client জানুন। Product জানুন। Revenue model বোঝার চেষ্টা করুন। তারপর দেখুন আপনার skill এবং সময় কোন কাজকে শক্তিশালী করছে।
হয়তো এই যাচাইয়ের পর একটি ভালো salary এর offer ফিরিয়ে দিতে হবে।
আবার হয়তো উল্টোটা হবে। আপনি এতদিন অযথা ভয় পাচ্ছিলেন, পরে বুঝলেন company এর অন্য কোথাও questionable activity থাকলেও আপনার নিজের কাজটা সেই activity কে সরাসরি facilitate করছে না।
জ্ঞান দুইভাবেই উপকার করে। কখনো হারাম থেকে বাঁচায়, কখনো অকারণ সন্দেহ থেকেও বাঁচায়।
শেষ পর্যন্ত রিযিকের প্রশ্ন শুধু,
“কত টাকা পেলাম?”
এতটুকু নয়।
আরেকটি প্রশ্নও আছে,
“কী কাজের বিনিময়ে পেলাম?”
তাই চাকরি বা business যাচাইয়ের সবচেয়ে useful প্রশ্ন সম্ভবত এটা নয়:
“এই company halal না haram?”
বরং জিজ্ঞেস করুন:
“এই company কী করে, আর এর ভেতরে আমি ঠিক কী করব?”
আল্লাহ আমাদের এমন রিযিক দিন যা পরিমাণে যথেষ্ট এবং উপার্জনের পথেও পবিত্র। জেনেশুনে অন্যায়ের সহযোগী হওয়া থেকে আমাদের হিফাজত করুন। সন্দেহের জায়গায় জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। আর কোনো কাজ থেকে সরে আসা প্রয়োজন হলে তার চেয়ে উত্তম হালাল বিকল্পের দরজা খুলে দিন। আমিন।
📌 নতুন কোনো চাকরি বা business opportunity এলে শুধু designation আর salary দেখবেন না। Contract sign করার আগে আপনার actual কাজটা একবার শরঈ দৃষ্টিতেও দেখুন।
মন্তব্য করুন