স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!
স্ত্রীর গোপনীয়তা, প্রাইভেসি রক্ষা করবে।
সুতরাং স্ত্রী ও তার মধ্যে কোনো রকমের ঝামেলা বা মনোমালিন্য হলে, তা মানুষের মাঝে বলে বেড়াবে না। তবে যদি শরয়ি কোনো পদ্ধতিতে মিটমাট করা অসম্ভব হয়ে পড়ে, তখনই কেবল শরিয়তের নির্দেশনা মোতাবেক ব্যাপারটা স্ত্রীর পরিবার বা যথাযোগ্য লোকদের জানাতে পারে। তবে কোনো অবস্থাতেই স্ত্রীর একান্ত কোনো গোপনীয় কথা প্রকাশ করা যাবে না। অথবা বিশেষ প্রয়োজন ছাড়া তার দোষ-ত্রুটি প্রচার করা যাবে না । এক্ষেত্রে সবচেয়ে কঠোর অপরাধ হলো, মানুষের সাথে, বন্ধু-বান্ধবের সাথে স্ত্রীর রোমান্টিকতা বা স্ত্রী সহবাসের গল্প করে বেড়ানো।
এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে এবং এটাকে অত্যন্ত নিন্দনীয় মহাপাপ বলে আখ্যায়িত করা হয়েছে।
বই : দ্য পারফেক্ট কাপল
অনুবাদ : আমান বিন সাইফ
মন্তব্য করুন