আবদুর রহমান ইবনু আবী বাকরা তাঁর বাবা আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন।
রাসূলুল্লাহ ﷺ বললেন, “আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে জানাব না?” সাহাবিরা বললেন, “অবশ্যই, হে আল্লাহর রাসূল।” তিনি বললেন, “আল্লাহর সঙ্গে শরিক করা এবং মা বাবার অবাধ্য হওয়া।”
বর্ণনাকারী বলেন, তিনি হেলান দিয়ে ছিলেন। এরপর সোজা হয়ে বসে বললেন, “আর মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা।” তিনি কথাটি বারবার বলতে থাকলেন। এমনকি আমরা মনে মনে বলতে লাগলাম, তিনি যদি থামতেন!
সূত্র: জামে আত তিরমিযি, হাদিস ১৯০১। ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।
মন্তব্য করুন