আল্লাহর দাস হতে হলে…
আল্লাহর দাস হতে যা যা করা লাগে, ইনশাআল্লাহ আমরা তা-ই করব।
দুনিয়াতে এমনভাবে চলব না, এমন মনোভাব নিয়ে বাঁচব না—যেখানে মনে হয়, “আমি-ই আমার মালিক, আমি-ই আমার ভালো থাকার মূল কারণ।” নাউজুবিল্লাহ।
আল্লাহুম্মাগফিরলি।
আমরা যদি কারও অধীনে কাজ করি, অনেক সময় সে আমাদের দাসের মতো আচরণ করে। কিন্তু সত্যিই কি এমন হওয়া উচিত?
আবার আমাদের অধীনে যদি কেউ কাজ করে, কখনোই ভাবব না—“আমি তার মালিক।”
বরং ভাবব, সে আমার উপকার করছে। যদিও আমি তাকে বিনিময় দিচ্ছি, তবুও আল্লাহর দেওয়া বিনিময়ের তুলনায় তা কিছুই নয়। আল্লাহর কত বড় নিয়ামত—আমার জন্য কেউ কাজ করছে, আমার উপকারে আসছে। আলহামদুলিল্লাহ।
এসব গভীরভাবে ভাবার বিষয়।
আল্লাহর দাস হতে গেলে আমাদের ভেতর থেকে “আমি বড়, অন্যরা ছোট”—এই চিন্তা দূর করতে হবে। কাউকে নিচু চোখে দেখা যাবে না। নিজের ভেতরের অহংকার শেষ করতে হবে।
ওয়াল্লাহি, নিজের ভেতরের মানবিকতা, কোমলতা আর দয়ার জায়গাটা জাগিয়ে তুলুন।
কেউ ভুল করলে আল্লাহর জন্য ক্ষমা করে দিন। কারণ সেও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করুন।
আপনার আয় থেকে শুরু করে ঘুম, খাওয়া—প্রতিটি কাজে আল্লাহকে আনুন।
খাচ্ছেন কেন? শক্তি পাওয়ার জন্য।
শক্তি পাবেন কেন? যেন নামাজটা আরও সুন্দরভাবে পড়তে পারেন।
এই নিয়ত থাকলে আপনার খাবার খাওয়াও ইবাদত হতে পারে। খাবারের জন্য যে আয় করছেন, আয়ের জন্য যে কষ্ট করছেন—প্রতিটি বিষয়েই আপনি আল্লাহর পক্ষ থেকে হাসানাহ, অর্থাৎ সওয়াব লাভ করতে পারেন।
শুধু নিয়তটা আল্লাহর জন্য করে নিন।
আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো গভীরভাবে বোঝার তাওফিক দান করুন।
আমিন ইয়া রব্বুল আলামিন।
মন্তব্য করুন