যে দ্বীনদার হয়, তার কপালে দ্বীনদার কেউ জোটে। এর উল্টোটাও ঘটতে পারে। তবে তা বিরল!
আমাদের কাছে অনেক জেনারেল পড়া বোন পরামর্শ চান, নতুন জীবন শুরু করতে গিয়ে বেপর্দার ব্যাপারে। ছেলের পরিবার মডারেট। ফলে পর্দার ব্যাপারে তারা কঠোর নন। এক্ষেত্রে অভিজ্ঞতা থেকে বলছি, মেয়ে যদি নিজে কঠোর হয় পর্দার ব্যাপারে তাহলে পৃথিবীর কোনো কঠোর হৃদয়ের মানুষও বিপরীতে কিছু বলার সাহস দেখাবে না!
অনেকেই প্রস্তাব আসার কথা বলেন। মডারেট পরিবার থেকে প্রস্তাব আসছে। এটা তো স্বাভাবিক কথা যে, বাবা মা কষ্ট করে জেনারেলে পড়িয়েছে তাদের চাহিদা পূরণ করবার জন্যে। তাদের চাওয়া পাওয়া যে দুনিয়া। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দেওয়া তো মামুলি কথা। জেনারেলে পড়েও আলেমের সংসার করছে বহু বোন। তারা ভালো আছে। তারা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়। কিন্তু স্বামীর কাছে নিজেকে সঁপে দিয়েছে। স্বামীর আয় রোজগারের ওপরই ক্ষান্ত থাকে। চাহিদা কমিয়ে নিলেই বহু অসাধ্যও সাধন হয়। দুনিয়া তো চাকচিক্যের নাম। এই ধন দৌলত, সন্তান সন্ততি সব পার্থিব জীবনের সৌন্দর্য। এসবের মোহে না পড়ে আখেরাতকেই প্রাধান্য দেওয়া দরকার!
কসম, আল্লাহ দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করবেন। হন আপনি যে পেশারই। যদি দ্বীন মেনে চলতে পারেন তো আপনার জন্যে সফলতা। নয়তো ব্যর্থতার গ্লানি উভয় জগতেই বইতে হবে আপনাকে।
— মাওলানা রবিউল হাসান (হাফিজাহুল্লাহ)
মন্তব্য করুন