মূল লেখায় যান

Study Room লেখা

ইস্তিগফার ও ইমাম আহমাদের একটি প্রচলিত কাহিনি

বিষয়: · ·

ইমাম আহমাদ খুবই সাদাসিধে ছিলেন। তার হালাকায় ৫ হাজারের বেশি মানুষ ছাড়িয়ে যেত, অথচ তার জীবনযাপন এত সিম্পল ছিল যে কেউ না জানলে চিন্তাও করতে পারবে না যে, এই হচ্ছেন ইমাম আহমাদ।
ইমাম আহমাদ দ্বীনের জ্ঞান অর্জনের জন্যও অনেক কষ্ট করতেন। যখনই হাদীস, ই’লমের কোন স্কলারের খোঁজ পেতেন, অনেক কষ্ট করে, দূরের মরুভূমির পথ হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতেন তার কাছ থেকে শিখার জন্যে। পথের মধ্যে রেস্ট নিবার জন্যে তিনি মসজিদে মসজিদে থামতেন।

এভাবে একবার তিনি ভ্রমণ করার মধ্যে রাত হয়ে গেলে ভাবলেন মসজিদেই রাতটা কাটিয়ে দিবেন। কিন্তু মসজিদের প্রহরী বাধ সাধলো। প্রহরী বলছে যে, তাকে মসজিদ লক করে ডিউটি ক্লোজ করে ঘরে যেতে হবে। এভাবে সে কাউকে মসজিদে থাকতে দিতে পারবেন না। ইমাম আহমাদ অনেক কাকুতি-মিনতি করলেন যে, তাকে যেন মসজিদে থাকতে দেয়! সুবহানআল্লাহ্‌! তখন চারপাশে স্কলার হিসেবে ইমাম আহমাদের কত নাম ডাক! তিনি যদি খালি একবার প্রহরীকে বলতেন যে, ‘জানো আমি কে?” তাহলেই প্রহরীর ভয়ে জড়োসড় হয়ে যাবার কথা! অথচ কি অহংকার-বিহীন স্বচ্ছ ঈমান তাদের ছিল!! তিনি একবারের জন্যেও তার পরিচয় না দিয়ে শুধু মিনতি করতে লাগলেন যে, দেখো আমার ঘর নেই, আমি এখানে কাউকে চিনি না, আজকের মত মসজিদে থাকতে দাও। শেষ পর্যন্ত প্রহরী বিরক্ত হয়ে ইমাম আহমাদের ২ পা ধরে তাকে মসজিদ থেকে টেনে বের করে মসজিদে তালা লাগিয়ে দিয়ে চলে গেল।

তো ইমাম আহমাদ আর কি করবেন। তার আর মসজিদে থাকা হলো না।

দূর থেকে একটা রুটির দোকানে কাজ করছিল এক লোক। এই ঘটনা দেখে তার মায়া হল বেশ। তো সে ইমাম আহমাদকে গিয়ে বললো যে, তুমি রাতের জন্যে আমার মেহমান হতে পারো। আলহামদুলিল্লাহ্‌, ইমাম আহমাদ খুশি মনে তার সাথে তার বেকারীতে চলে গেল।

তো এখন যখন ইমাম আহমাদ লোকটাকে রুটি বানাতে দেখছিলেন, তিনি খেয়াল করলেন যে, লোকটা রুটি বেলছে, আর প্রতিটা ধাপে ইস্তিগফার পাঠ করে যাচ্ছে, ক্রমাগত ইস্তিগফার চলছে তো চলছেই । ইমাম আহমাদ মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, এই যে তুমি এত সুন্দর করে ননস্টপ ইস্তিগফার করে যাচ্ছ , এতে তোমার কি উপকার হচ্ছে?’

রুটি বানানো লোকটি বললো যে, এজন্যে আমি আমার রবের কাছে যেটাই প্রার্থনা করি, তিনি আমাকে সেটাই দিয়ে দেন।

বাহ্‌!!! সুবহানআল্লাহ্‌!

আবার একটু থেমে লোকটি বলতে লাগলো, “… তবে আমি বেশ কয়দিন ধরেই আল্লাহ্‌র কাছে কিছু চেয়ে যাচ্ছি, সেটা এখনো পাওয়া হয়নি আমার।”

ইমাম আহমাদ কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলেন, ” আচ্ছা! কি চাচ্ছ তুমি?”

লোকটি জবাব দিল, “আমার অনেক ইচ্ছা আমি ইমাম আহমাদকে একবার নিজ চোখে দেখবো। তার কথা কত শুনেছি!! দ্বীনের ই’ল্ম ছড়াতে তার অবদানের কথা কে না জানে। তাকে দেখার অনেক ইচ্ছা! সেটাই আর কি আল্লাহ্‌র কাছে চাচ্ছিলাম। সেটার জন্য অপেক্ষা করে আছি … “

সুবহানআল্লাহ্‌! সুবহানআল্লাহ!

ইমাম আহমাদ হাসতে হাসতে বললেন, এই তোমার দুয়াই আমাকে দুই পা ধরে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে এনেছে!

#রাইটিং_থেরাপি
শারিন

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।