এক তাক্বওয়াবান যুবকের ঈমানদীপ্ত মৃত্যুর ঘটনা!
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ঘটনাটি বর্ণনা করেছেন:
এক নেককার যুবক মৃত্যুবরণ করেছিলো, যে ছিল অত্যন্ত নেককার এবং তার পিতার অনুগত। তার মৃত্যুর কারণ ছিল-জনৈক এক নারী তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলো। সে ওই যুবকের কাছে চিঠি পাঠিয়ে তাকে অনৈতিক কাজের জন্য আহ্বান জানায়। অথচ সে নারী ছিল বিবাহিতা!
মহিলাটি বারবার তাকে এজন্য পিড়াপীড়ি করতে লাগল। তাই সেই যুবকটি বিষয়টি তার এক বন্ধুকে জানাল। বন্ধুটি তাকে বলল:
“তুমি তোমার পরিবারের কোনো মহিলাকে তার কাছে পাঠাও, যেন তাকে গিয়ে ধমকায়! তাহলে আশা করা যায় সে তোমাকে বিরক্ত করা বন্ধ করবে।”
কিন্তু যুবকটি তা আর করল না।
এরপর সেই নারী আবার বার্তা পাঠাল:
“তুমি যদি এবার আমার কাছে না আসো, তবে আমি নিজেই তোমার কাছে আসব!”
তবুও যুবকটি দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করল।
যখন নারীটি তার থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে গেল, তখন সে এক জাদুকরী নারীর কাছে গিয়ে তাকে মোটা অঙ্কের প্রতিশ্রুতি দিল, যেন কোনোভাবে ওই যুবকের মনে কামনা জাগিয়ে দেয়। জাদুকরী সেই কাজ করল।
এক রাতে যুবকটি তার পিতার সাথে ছিল। হঠাৎ করে সেই নারীর কথা (জাদুর প্রভাবে) তার মনে উদয় হলো। এমন এক অস্থিরতা ও উত্তেজনা তৈরি হলো যা সে আগে কখনো অনুভব করেনি। তার মস্তিষ্ক বিকৃত হওয়ার উপক্রম হলো।
তৎক্ষনাৎ সে উঠে সালাতে দাঁড়াল, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে লাগল। কিন্তু অবস্থা আরও তীব্র হতে লাগল। অবশেষে সে বলল: “হে আমার পিতা! আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলুন!”
পিতা বিস্মিত হয়ে বললেন: বাবা! তোমার কী হয়েছে?
তখন সে পুরো ঘটনা খুলে তাকে বলল। তার পিতা তাকে শিকল দিয়ে বেঁধে একটি ঘরে রেখে দিলেন।
এরপরও সে যন্ত্রণায় ভীষণভাবে ছটফট করতে লাগলো, যেন একটি ষাঁড় ব্যাথায় আর্তনাদ করছে!
এভাবে একসময় তার অস্থিরতা থেমে গেল! সবকিছু নিস্তব্ধ হয়ে এলো। দেখা গেল-সে আর বেঁচে নেই। আর তার নাক দিয়ে অঝোরে তাজা রক্ত ঝরছে…
.
توُفِّيَ شاب كان صالحًا بارًا بأبيه؛ وسبب وفاته أن امرأة أحبَّته فأرسلت إليه تشكوا حُبَّهُ وتسأله الزيارة، وكان لها زوج، فَأَلَحَّت عليه فأفشى ذلك إلى صديق له، فقال له: لو بعثتَ إليها بعض أهلك فوَعَظَتْهَا وزَجَرَتْهَا رجوت أن تَكُفَّ عنك. فأمسك؛ وأرسلتْ إليه: إمَّا أن تزورني وإما أن أزور! فأبى. فلمَّا يئِست منه ذهبتْ إلى امرأة كانت تعمل السِّحر فوعدتها العطاء الجزيل في تهيّجه، فعملت لها في ذلك؛ فبينما هو ذات ليلة مع أبيه إذ خطر ذِكرُهَا بقلبه وهاج منه أمرٌ لم يكن يعرفه واختلط [فسد عقله] فقام مسرعًا فصلَّى واستعاذ والأمر يشتدُّ فقال: يا أبتِ أدركني بِقَيد. فقال: يا بني ما قصتك؟ فحدَّثه بالقصة فقام وقيَّده وأدخله بيتًا فجعل يضطرب ويخور كما يخور الثور، ثم هدأ فإذا هو ميِّتٌ والدم يسيل من منخره.
📚 রাওদ্বাতুল মুহিব্বীন (অধ্যায়: ২৮, ৪৬৩-৪৬৪ পৃষ্ঠা)
মন্তব্য করুন