অন্যকে নসীহাহ্ করা, সঠিক পথ দেখানো যত বড় আমল; নিজে তা পালন করা তার চেয়েও বড় দায়িত্ব। কিন্তু আফসোস, আজ আমরা অন্যদের নসীহাহ্ করলেও, নিজে সেগুলো আমল করি না। এই দ্বৈততা একজন মুমিনের জন্য অত্যন্ত লজ্জার। আল্লাহ তা’আলা কুরআনে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করে বলেছেন, “হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল, যা তোমরা কর না।” (সূরা আস-সফ : ২)
এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। তাই আমাদের উচিত, অন্যকে বদলানোর আগে নিজেকে সংশোধন করা। নিজের আমলকে ঠিক করা, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহর কাছে সেই-ই সফল– যার কথা ও কাজ এক হয়ে যায়, যে নিজে আমল করে, তারপর অন্যকে আহ্বান করে।
আল্লাহ তা’আলা আমাদের এ ধরণের দ্বৈততা থেকে বেঁচে থাকার তাওফিক দিন এবং আমাদের যাবতীয় ফেতনা থেকে হেফাজত করুন।
লেখা : মাহমুদুল হাছান
মন্তব্য করুন