স্থলপথে বাহনে চড়ার সময় দুআঃ
আলী (রদ্বীয়াল্লাহু আনহু)-এর কাছে আরোহণের একটি পশু আনা হলে তিনি এর পা-দানিতে পা রাখতেই বললেন,
বিসমিল্লাহ (بسم الله)
আর এর পিঠে চড়ে সোজা হয়ে বসে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর তিনি সূরা যুখরুফ-এর ১৩ ও ১৪ আয়াত পড়লেন।
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ؛ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
অর্থ: মহান পবিত্র তিঁনি, যিঁনি একে আমাদের অনুগত বানিয়েছেন, তা না হলে একে বশ করতে আমরা সক্ষম ছিলাম না। নিশ্চয়ই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে।
তিনি পুনরায় ৩ বার আলহামদুলিল্লাহ ও ৩ বার আল্লাহু আকবার বললেন। তারপর বললেন,
سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
অর্থ: (ও আল্লাহ!) আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমিই আমার উপর যুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন; আপনি ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারে না।
তারপর তিনি (মুচকি) হেসে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, ও আমীরুল মুমিনীন! আপনি কেন হাসলেন? তিনি বললেন, আমি যেরূপ করলাম, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কেও এরূপ করতে দেখেছি। তিনি তখন হেসেছিলেন তখন আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহ-র রসূল! আপনি হাসলেন কেন? তিনি বললেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক তাঁর বান্দার উপর সন্তুষ্ট হন যখন সে বলে, (ও আমার রব!) আপনি আমার গুনাহ ক্ষমা করুন আর বান্দা তো জানে যে, আমি (আল্লাহ) ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারে না।
{আবূ দাউদ/ ২৬০২}
সূত্র সুনান আবু দাউদ ২৬০২।
মন্তব্য করুন