হঠাৎ করেই আল্লাহর থেকে দূরত্ব অনুভব করছেন?
তাহলে এই সিম্পল চেক-লিস্টটা ফলো করুন —
১। আজকে আমি কি আমার ৫ ওয়াক্ত নামাযে অবহেলা করছি?
২। কুরআনের সাথে আমার সম্পর্ক কি কমে গেছে?
৩। দুআ কি শুধু বিপদে পড়লেই করছি, নাকি স্বাভাবিক সময়েও রবের সাথে কথা বলছি?
৪। গুনাহকে কি ছোট ভেবে বারবার করেই যাচ্ছি?
৫। এমন কোন বিষয় কি আছে, যা আমার হৃদয়কে ধীরে ধীরে আরও কঠিন করে দিচ্ছে?
৬। দুনিয়ার ব্যস্ততা কি আমার আখিরাতের চিন্তাকে ঢেকে ফেলছে?
৭। নেককার মানুষদের সোহবত কি আমার জীবন থেকে কমে গেছে?
৮। আমি কি খুব বেশি স্ক্রিন, গান, অপ্রয়োজনীয় কনটেন্ট বা বিভ্রান্তিতে ডুবে আছি?
৯। আমি কি বার বার তওবা করা কি পিছিয়ে দিচ্ছি এই ভেবে— “আরেকটু পরেই আমি ঠিক হয়ে যাব”?
১০। আমি কি এখনো বিশ্বাস করি যে, আমি সৎ বান্দা হিসেবে আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ হারানো উট খুঁজে পাওয়ার মতই খুশি হবেন?
যদি এমনটা হয়ে থাকে, আশা হারাবেন না! আল্লাহর সাথে আনার দূরত্ব
এবার এই ১০টি অ্যাকশন প্ল্যান হাতে নিন —
১। আজকের নামায ঠিক করুন
কাজা, অবহেলা, তাড়াহুড়া যেটাই থাকুক না কেন, আজ থেকেই নামাযকে আবার গুরুত্ব দিন। আল্লাহর নৈকট্যের প্রথম দরজাগুলোর একটি হলো সালাহ।
২। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন
এক পৃষ্ঠা, অর্ধেক পৃষ্ঠা, বা শুধু কয়েকটি আয়াত! তবুও পড়ুন। কুরআনের সাথে সম্পর্ক ফিরলে হৃদয়ের ভেতর আলো ফিরতে শুরু করে।
৩। প্রতিদিন নিজের ভাষায় দুআ করুন
শুধু মুখস্থ দুআ নয়, নিজের কষ্ট, শূন্যতা, ভয়, গুনাহ সবকিছুই খুলে বলুন আল্লাহকে। দূরত্ব কমানোর সবচেয়ে সহজ পথগুলোর একটি হলো আন্তরিক দুআ।
৪। তাৎক্ষণিক তওবা শুরু করুন
যে গুনাহটা বারবার হচ্ছে, সেটাকে হালকা ভাববেন না। আজকে, এখনই আল্লাহর কাছে ক্ষমা চান এবং অন্তত সেই পথে যাওয়ার একটি দরজা বন্ধ করুন।
৫। একটি হারাম বা বিভ্রান্তিকর অভ্যাস কমিয়ে দিন:
হোক সেটা অপ্রয়োজনীয় স্ক্রলিং, গান, খারাপ কনটেন্ট, বা সময় নষ্ট করা— অন্তত একটি জিনিস চিহ্নিত করে কমিয়ে ফেলুন।
৬। সকাল ও সন্ধায়র যিকিরে নিয়মিত ফিরে যান:
অল্প হলেও নিয়মিত যিকির শুরু করুন। হৃদয় যখন শুকিয়ে যায়, যিকির তখন তাকে আবার নরম করতে সাহায্য করে।
৭। নেককার মানুষের সোহবত খুঁজুন
ভালো বন্ধু, ইসলামী আলোচনা, হালাকাহ, বা উপকারী কোনো বোনের সঙ্গ— ঈমান টিকিয়ে রাখতে সৎ সঙ্গ খুবই জরুরি।
৮। প্রতিদিন ৫ মিনিট নিজের হিসাব নিন
আজকে আমি কী করেছি, কোথায় ভুল করেছি, কোথায় আল্লাহকে ভুলে গেছি, কোথায় আল্লাহকে স্মরণ করেছি — এই আত্মপর্যালোচনা হৃদয়কে জাগিয়ে রাখে।
৯। একটি ভালো কাজ গোপনে করুন
চুপিচুপি সদকা করুন, কারো উপকার করুন, কারো জন্য দুআ করুন— গোপন আমল বান্দা ও রবের সম্পর্ককে খুব সুন্দর করে।
১০। নতুন করে শুরু করার নিয়ত করুন:
গতকাল যেমনই হোক, আজকেই আপনি আবার ফিরতে পারেন।
আল্লাহর দরজা এখনো খোলা যতক্ষণ না তাওবার দরজা বন্ধ হচ্ছে, এই বিশ্বাস নিয়েই নতুন শুরু করুন।
আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য বড় কিছু দিয়ে শুরু করতে হয় না।
বরং এই ছোট ছোট ধারাবাহিক আমলই একসময় হৃদয়কে আবার জীবন্ত করে তোলে।
#রাইটিং_থেরাপি
শারিন
মন্তব্য করুন