সদ্য দ্বীনের পথে আসা বা আসতে চাওয়া ভাই-বোনরা অনেক সময় নিয়মিত কী আমল করবেন তা বুঝে উঠতে পারেন না। তাদের জন্য কিছু সাজেশনঃ
.
১. দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।ছেলেদের জন্য অবশ্যই মসজিদে গিয়ে এবং মেয়েদের উচিত আওয়াল ওয়াক্তে (ওয়াক্তের শুরুতে) আদায় করা।
.
২. দৈনিক কিছু সময় অর্থসহ কুরআন তিলাওয়াত করা। হতে পারে কেবল ১০ মিনিট। ভাল হয় যদি ফজরের নামাজের পর পড়া যায়।যদি কুরআন সহিহ ভাবে তিলাওয়াত করতে না জানেন তবে খুব দ্রুত শিখে নিন।
.
৩. সকাল-বিকালের ২৩ প্রকার জিকির নিয়মিত করা। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সকাল, বিকালের জিকির নিয়মিত করে সে একটি সুরক্ষিত দূর্গের ভিতর ঢুকে পড়ে। তাই খুব গুরুত্ব সহকারে জিকিরগুলো করা উচিত।
হিসনুল মুসলিম বই/অ্যাপে বিস্তারিত পাবেন।
.
৪. সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পর ইশরাকের নামাজ পড়া।
.
(ভাইদের উচিত ফজর মসজিদে পড়ে, মাসনূন জিকির করে, কুরআন তিলাওয়াত করে, ইশরাক পড়ে তারপর মসজিদ থেকে বের হওয়া)
.
৫. প্রত্যেক ফরজ নামাজের পর মাসনূন দুআগুলো পড়া।
.
৬. কমপক্ষে ৫-১০ মিনিট হাত তুলে মুনাজাত করা। মুনাজাতে নিজের গুনাহ্ মাফের জন্য, উম্মতের জন্য, দ্বীনের পথে অটল থাকার জন্য দুআ করা উচিত। যথাসম্ভব বিনয়ী হয়ে, কান্নাকাটি করে দুআ করতে হবে। আপনার জীবনে যা কিছু প্রয়োজন সর্বপ্রথম তা আল্লাহর কাছে চাইতে শিখুন।
.
৭. ঘুমানোর আগে কয়েক রাকাত নামাজ পড়ে, বিতির পড়ে তারপর ঘুমানো। হতে পারে তা কেবল দুই রাকাত। রাতের সলাতের গুরুত্ব এত বেশি যা বলে ব্যাখ্যা করা সম্ভব না। নিয়মিত এই আমল আপনাকে আল্লাহর ঘনিষ্ঠ হতে সাহায্য করবে।
.
৮. দৈনিক অল্পকিছু হাদিস পড়া। শুরু করার জন্য রিয়াদুস স্বলেহীন বেস্ট। এছাড়া মুন্তাখাব হাদিস ও পড়া যেতে পারে।
.
৯. দ্বীনি ইলম অর্জন করা। লেকচার শোনা, বই পড়া, বিভিন্ন হালাকায় যাওয়া, শাইখদের তত্ত্বাবধানে পড়া, আরবী শেখা, নৈশ মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়া, রসূল সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ্ ও সাহাবা রাদিআল্লাহু আনহুম আজমাঈনদের জীবনি পড়া। মোটকথা কোন না কোন ভাবে ইলম অর্জন করতে হবে।
.
১০. অল্প হলেও দাওয়াহর কাজ করা।যেমনঃ কোন বন্ধুকে নামাজের জন্য ডাকা, কাউকে বই, লেকচার দেয়া, পার্সোনালি মেসেজে ভাল কিছু শেয়ার করা, অনলাইনে কুরআন, হাদিস, ভাল লেখা শেয়ার দেয়া। উম্মতের পরিস্থিতি সম্পর্কে পরিচিত সবাইকে সচেতন করা ইত্যাদি।
.
১১. সম্ভব হলে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া।
.
১২. নিয়মিত কিছু সদাকা করা। সদাকা গুনাহসমূহকে পুড়িয়ে দেয়। উপরন্তু সদাকা আপনার সম্পদ কমায় না বরং বাড়িয়ে দেয়।
.
মোস্ট ইম্পর্ট্যান্টলি গুনাহ থেকে দূরে থাকতে হবে। গান, মুভি, গায়রে মাহরামের সাথে কন্টাক্ট অফ করতে হবে। বোনদের পরিপূর্ণ পর্দা করতে হবে। ভাইদের জন্য দাড়ি ছেড়ে দেয়া, প্যান্ট টাখনুর উপর রাখা আবশ্যক। ফরজ আমলে যেন ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
.
এমন না যে কেবল এই আমলগুলো করলেই চলবে।এর চেয়েও অনেক বেশি আমল করনেওয়ালা আল্লাহর বান্দা প্রচুর।এখানে একটা বেসিক গাইডলাইন দেয়ার চেষ্টা করা হয়েছে।
.
আল্লাহ্ সুবাহানাহু ওয়া তা’অালা আমাদের জান্নাতের পথে প্রতিযোগিতা করার তৌফিক দিন।
@RijalatTaqwa
মন্তব্য করুন